Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Entertainment

1 month ago

Debolina Nandy: বিয়ের পর প্রবল মানসিক চাপ, দেবলীনার লাইভে উদ্বেগজনক বার্তা, সংকটে গায়িকার স্বাস্থ্য

Debolina Nandy
Debolina Nandy

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় হাসিমুখে সব সময় ছবি পোস্ট করা এবং জীবনযাত্রার খুঁটিনাটি তুলে ধরা দেবলীনা নন্দী আচমকাই নিজের জীবনের সংকট প্রকাশ করলেন। ২০২৪ সালে পাইলট প্রবাহ নন্দীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ দেবলীনা সবকিছু ঠিকঠাক থাকলেও আচমকাই ঘটে ছন্দপতন। 

সম্প্রতি দেবলীনাকে একটি লাইভে বলতে শোনা যায় যে, তিনি মানসিকভাবে অসুস্থ এবং জীবনের নানা চাপের কারণে বিধ্বস্ত। লাইভে তিনি জানান, বিয়ের পর থেকেই তার মাকে নিয়ে সকলের সমস্যা। তিনি সবসময় সবাইকে একসঙ্গে নিয়ে চলতেই ভালোবাসেন কিন্তু সকলের মন জয় করার চেষ্টা করলেও তিনি অবশেষে হেরে যান। শ্বশুরবাড়ির নাম না উল্লেখ করেই দেবলীনা বলেন, সংসার করতে গিয়ে তাকে একটা কথা বারবার শুনতে হয় মাকে ছেড়ে দিতে হবে। কাজ নিয়েও একাধিক সমস্যা বাড়িতে।


লাইভ চলাকালীন দেবলীনা বারবার বলেন, আমি অনেক চেষ্টা করলাম কিন্তু আর পারলাম না। এই লাইভটা হয়তো যখন সকলে দেখবে তখন আমি থাকবো না। হয়তো আমাকে নিয়ে নিউজ তৈরি হয়ে যাবে। তবে আমি চেয়েছিলাম আমার জীবনের শেষ সময়ে আমি সেজেগুজে থাকি তাই আজ খুব সুন্দর করে সেজেছি। লাইভ চলাকালীন সময়ে নেটিজেনরা বারবার তাকে সহায়তা ও সমর্থনের বার্তা পাঠান এবং ভুল পদক্ষেপ না নেওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু লাইভের কয়েক ঘণ্টার মধ্যে জানা যায়, দেবলীনা হাসপাতালে ভর্তি। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি। বন্ধু সায়কের শেয়ার করা ছবি থেকে বোঝা যায়, দেবলীনা এখন নিরাপদে এবং চিকিৎসাধীন। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। ঠিক কোন পরিস্থিতিতে গায়িকাকে এমন চরম সিদ্ধান্ত নিতে হল, তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত সকলে প্রার্থনা করছেন, দেবলীনা দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক।


You might also like!