Entertainment

1 hour ago

Wedding Bells for “Virush”: ‘তোমরাই আমাদের অংশ’— ভক্তদের উদ্দেশ্যে জানালেন তারকা জুটি বিজয়-রশ্মিকা

Celebrity power couple Rashmika Mandanna and Vijay Deverakonda
Celebrity power couple Rashmika Mandanna and Vijay Deverakonda

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে একসঙ্গে জীবনের নতুন পথে হাঁটার ঘোষণা করলেন দক্ষিণী তারকা বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানা। ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে রাজকীয় আয়োজনে তাঁদের বিয়ে হতে চলেছে—এমন খবর বেশ কিছুদিন ধরেই ঘুরছিল টলিপাড়ায়। এত দিন সম্পর্ক নিয়ে নীরব থাকলেও রবিবার রাতে নিজেরাই সেই সুখবর ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে।

ভক্তদের দেওয়া নাম ‘বিরোশ’—এই নামেই নিজেদের জুটিকে স্বীকৃতি দিলেন দুই তারকা। সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তায় তাঁরা জানান, শুরু থেকেই অনুরাগীরা তাঁদের পাশে ছিলেন। তাই জীবনের সবচেয়ে বিশেষ মুহূর্তটিও উৎসর্গ করলেন তাঁদের ভক্তদেরই। বিয়ের অনুষ্ঠানের নামও রাখলেন ‘বিরোশের বিয়ে’। ভক্তদের উদ্দেশে লিখলেন, “তোমরা আমাদেরই অংশ। অনেক ভালবাসা ও আলিঙ্গন।”


যদিও বিয়ের নির্দিষ্ট দিনক্ষণ বা ভেন্যু নিয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেননি তাঁরা। শোনা যাচ্ছে, অনুষ্ঠানটি হবে ঘনিষ্ঠদের উপস্থিতিতে এবং সেখানে ক্যামেরা ব্যবহারেও থাকবে কড়াকড়ি। তবে ৪ মার্চ হায়দরাবাদে একটি প্রীতিভোজের আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই সেই আমন্ত্রণপত্রের ছবি সমাজমাধ্যমে ভাইরাল।

প্রসঙ্গত, ২০১৭ সালে গীত গোবিন্দম ছবির সেটে প্রথম আলাপ বিজয় ও রশ্মিকার। পরে ‘ডিয়ার কমরেড’-এ জুটি বেঁধে কাজ করার পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। গত ৩ অক্টোবর তাঁরা বাগ্‌দান সেরে ফেলেছেন বলেও শোনা যায়। অবশেষে সেই সম্পর্কেই সিলমোহর দিয়ে ‘বিরোশ’ নামেই নতুন জীবনের পথে পা বাড়ালেন এই জনপ্রিয় তারকা জুটি। 


You might also like!