Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

kolkata

2 months ago

TMC 21 July: ধর্মতলায় জমায়েত বন্ধ কেন? পুলিশের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাই কোর্টে মমতাপন্থী তৃণমূল

Kalighat TMC moves to Calcutta High Court
Kalighat TMC moves to Calcutta High Court

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ধর্মতলার ভিক্টোরিয়া হাউস চত্বরে জমায়েতের উপর ৬০ দিনের নিষেধাজ্ঞা নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল কালীঘাট তৃণমূল। পুলিশের এই নির্দেশ কেন জারি করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে মমতাপন্থী শিবির। প্রতি বছর ভিক্টোরিয়া হাউসের সামনেই ২১ জুলাইয়ের শহিদ দিবস পালন করে এসেছে তৃণমূল। এবারও একই জায়গায় কর্মসূচি করার ইচ্ছা প্রকাশ করেছিল কালীঘাট তৃণমূল। তবে কলকাতা পুলিশের তরফে অনুমতি না মেলায় তৈরি হয়েছে জটিলতা। এরই মধ্যে ভিক্টোরিয়া হাউস ও সংলগ্ন এলাকায় জমায়েত নিষিদ্ধ করে নির্দেশিকা জারি করে পুলিশ। সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে সোমবার হাই কোর্টের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে বিষয়টি উল্লেখ করার পর মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে। আগামী বুধবার এই মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে। 

সামনেই ২১ জুলাই, তার আগে কেন ধর্মতলার ভিক্টোরিয়া হাউস চত্বরে জমায়েতের উপর ৬০ দিন ধরে জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হল? সেই প্রশ্ন তুলে হাই কোর্টে আবেদন জানান কালীঘাট তৃণমূলের সাংসদ ডেরেক ও ব্রায়েন। তাঁর হয়ে এদিন বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে সওয়াল করেন আরেক সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুলিশের এই সিদ্ধান্তকে ‘অধিকারের পরিপন্থী’ বলে উল্লেখ করেন। শুধু তাই নয়, এই বিষয়ে আদালতের হস্তক্ষেপ যাতে করে, সেই আবেদনও জানান। এরপরেই এই সংক্রান্ত মামলা দায়ের করার অনুমতি দেন বিচারপতি। বুধবার এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। 

ছাব্বিশের নির্বাচনের পর দু’ভাগে ভাগ হয়ে গিয়েছে তৃণমূল। ঋতব্রত ও কালীঘাট শিবির দুই পক্ষই ধর্মতলায় ২১ জুলাইয়ের জন্য পুলিশের কাছে অনুমতি চায়। তবে পুলিশ জানিয়ে দেয় ধর্মতলায় ২১ জুলাইয়ের আয়োজন করা যাবে না। বিকল্প জায়গার কথা জানাতে রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তার সঙ্গে দেখা করেছিলেন ঋতব্রতপন্থীরা। গান্ধীমূর্তির পাদদেশে সভা করার অনুমতি চান তাঁরা। তারপর সেই অনুমতি মিলেছে বলে জানা যাচ্ছে। তবে ২১ জুলাই ‘কালীঘাট তৃণমূল’ কোথায় সভা করবে, সেই জায়গা নিয়ে রয়েছে ধোঁয়াশা। এরমধ্যেই এবার ৬০ দিন ধরে ভিক্টোরিয়া হাউসের সামনে জমায়েতে নিষেধাজ্ঞা কেন? পুলিশের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টে মামলা কালীঘাট তৃণমূলের।

কলকাতা পুলিশের নির্দেশিকা অনুযায়ী, ২ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত মধ্য কলকাতার একটি বিস্তীর্ণ অঞ্চলে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা (চার বা তার বেশি জনের জমায়েত নিষিদ্ধ) জারি করা হয়। তাতে ধর্মতলার ভিক্টোরিয়া হাউস চত্বরও রয়েছে। তাৎপর্যপূর্ণভাবে এই সময়কালের মধ্যে রয়েছে তৃণমূলের ২১ জুলাই। 

You might also like!