kolkata

1 hour ago

The show-cause notice issued by the Trinamool : বিপর্যয়ের পর অশান্তি দলীয় শিবিরে, পাঁচ মুখপাত্রকে শো-কজ় করল তৃণমূল, দ্রুত জবাবের নির্দেশ

The show-cause notice issued by the Trinamool
The show-cause notice issued by the Trinamool

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:বিপর্যয়ের পরেই ‘শুদ্ধিকরণ’! পাঁচ মুখপাত্রকে শোকজ করে কড়া বার্তা তৃণমূলের। নির্বাচনী হারের ময়নাতদন্তের বদলে যারা প্রকাশ্যে দলের শীর্ষ নেতৃত্ব ও রণকৌশল নিয়ে প্রশ্ন তুলছেন, তাঁদের বিরুদ্ধে খড়গহস্ত হলো তৃণমূল কংগ্রেস। ঋজু দত্ত, কৃষ্ণেন্দু চৌধুরী-সহ পাঁচ মুখপাত্রকে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন ডেরেক ও’ব্রায়েন। দলের অন্দরের খবর, বিপর্যয়ের দায় কার—অভিষেক না কি মমতা, এই নিয়ে যখন নিচুতলার কর্মীরা দ্বিধাবিভক্ত, তখন এই শোকজ আসলে বিদ্রোহ দমন করারই একটি বড় কৌশল। দলের শৃঙ্খলা রক্ষায় কোনো আপস করা হবে না, এটাই এখন কালীঘাটের স্পষ্ট বার্তা।

দলের শৃঙ্খলারক্ষাকারী কমিটির তরফে ডেরেক ও’ব্রায়েন শো কজ়ের নোটিস দেন ওই পাঁচ মুখপাত্রকে। দলের শৃঙ্খলাভঙ্গের দায়ে কেন তাঁদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে না, ২৪ ঘণ্টার মধ্যে তা জানাতে বলা হয়েছে।

তৃণমূলের তরফে যাঁদের শো কজ় নোটিস পাঠানো হয়েছে, তাঁদের মধ্যে দু’জন একান্ত আলোচনায় জানিয়েছেন, ইতিমধ্যেই জবাবি চিঠি তৈরি করে রাখা আছে। কেউ দু’পাতা, কেউ সাড়ে চার পাতার জবাবি চিঠি পাঠাচ্ছেন দলকে। শো কজ় নোটিস পাওয়া এক মুখপাত্র বলেন, “যা জবাব দেওয়ার দিয়ে দেব। তবে এটুকু বলতে পারি, দলের অনেকে ফোন করে আমায় সমর্থন করেছেন। তাঁদের মধ্যে বিদায়ী মন্ত্রিসভার তিন সদস্যও আছেন। আমি দলের লোকজনের মনের কথা বলেছি।”

You might also like!