Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

1 year ago

Alifa Ahmed : কালীগঞ্জ উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলের, লড়বেন আলিফা আহমেদ

Alifa Ahmed
Alifa Ahmed

 

কলকাতা, ২৭ মে : কালীগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করলো তৃণমূল কংগ্রেস। কালীগঞ্জ কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে আলিফা আহমেদকে। প্রয়াত তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মেয়ে হলেন আলিফা। ১৯ জুন নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ২৩ জুন উপনির্বাচনের ফল ঘোষণা। তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যুর জেরে উপনির্বাচন হচ্ছে। বাবার জেতা আসনে মেয়েকে প্রার্থী করল শাসক দল।

৫টি বিধানসভা আসনে উপনির্বাচনের দিন ঘোষণা, ভোট হবে ১৯ জুন ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কালীগঞ্জ থেকে তৃণমূলের টিকিটে জিতেছিলেন নাসিরুদ্দিন আহমেদ। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাড়িতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৭০ বছর। তাঁর মৃত্যুর পর তিন মাস বিধায়কহীন রয়েছে কালীগঞ্জ। এ বার সেখানে উপনির্বাচনের ভোটগ্রহণ হবে ১৯ জুন।

You might also like!