Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

kolkata

1 month ago

Tathagata Roy: “সিপিএম তাঁকে একবস্ত্রে তাড়িয়ে দিয়েছিল”, তসলিমা কলকাতায় ফেরায় লিখলেন তথাগত

Tathagata Roy
Tathagata Roy

 

কলকাতা, ২ আগস্ট : “উনিশ বছর বাদে তসলিমা কলকাতায় এলেন - যেখান থেকে শয়তান সিপিএম তাঁকে একবস্ত্রে তাড়িয়ে দিয়েছিল। কেন? শুধু মুসলমান ভোটব্যাংককে তোয়াজ করার জন্য। তারপর তাদের মেধাবী ছাত্রী মমতাও একই কারণে কলকাতার দরজা তাঁর জন্য বন্ধ রেখেছিলেন।” শনিবার রাতে এক্সবার্তায় এ কথা লিখলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

তসলিমার অনুষ্ঠান প্রসঙ্গে তথাগতবাবু লিখেছেন, “রবীন্দ্রসদনে যে অভ্যর্থনা পেলেন তাতে তসলিমা অভিভূত, মানুষের আবেগও বাঁধ মানছে না। বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত চলল তাঁর সম্বর্ধনা, বক্তৃতা, কবিতাপাঠ, গান। মানুষ মন্ত্রমুগ্ধের মত বসে দেখলেন, শুনলেন।

একটুখানি তাল কেটেছিল যখন উনি কবি জয় গোস্বামীকে স্টেজে আসতে বললেন। বেশ কিছু মানুষ এতে বাধা দিলেন, চ্যাঁচামেচি শুরু করলেন। তাদের পুরো দোষও দেওয়া যায় না, কারণ এই জয় গোস্বামীই CAA আইনের বিরুদ্ধে মমতার সঙ্গে দাঁড়কাকের মত “ক্যা ক্যা ছি ছি” করেছিলেন। আমার লেখা ‘ভারতকেশরী যুগপুরুষ শ্যামাপ্রসাদ” এক কপি ওঁকে উপহার দিলাম।"

You might also like!