Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

kolkata

4 months ago

Thakurpukur SB Park Sarbojonin: ঠাকুরপুকুর এসবি পার্ক সর্বজনীনের দেবী বিসর্জনে নয়, যাচ্ছে সংগ্রহশালায়

Thakurpukur SB Park Sarbojonin
Thakurpukur SB Park Sarbojonin

 

কলকাতা, ৪ অক্টোবর: মর্ত্য ছেড়ে কৈলাসের পথে পাড়ি দিয়েছেন উমা। তবে ব্যতিক্রম ঠাকুরপুকুর এসবি পার্ক সর্বজনীনে। কারণ, এবার প্রতিমা নিরঞ্জন নয়। রবীন্দ্র সরোবরের ‘মা’ সংগ্রহশালায় প্রতিমা সংরক্ষণ করা হবে। এর আগে গত বছর বেহালার চাঁদের হাটে প্রতিমা সংরক্ষণ করা হয়েছিল। রাজ্য সরকারের সিদ্ধান্তে উচ্ছ্বসিত পুজো কমিটির সদস্যরা।

৫৫ তম বর্ষে ঠাকুরপুকুর এসবি পার্ক সর্বজনীনের এবারের থিমে উঠে আসে মোগলমারি। ‘প্রত্নকথা’ থিমে তৈরি মণ্ডপের শিল্পী রাজু সরকার। মোগলমারি অঞ্চলের মাটির তলায় কথা বলে ইতিহাস। খননে উঠে এসেছে একের পর এক বৌদ্ধমূর্তি। কোনওটা ধ্যানমুদ্রা, কোনওটা অভয়মুদ্রা। কেন মোগলমারিকেই থিম হিসাবে ভাবেন পুজো উদ্যোক্তারা।

এ প্রসঙ্গে এস বি পার্ক দুর্গাপুজোর কর্মকর্তা সঞ্জয় মজুমদার জানিয়েছেন, যাঁরা বলেন বাংলার ইতিহাস নেই, সেই অভিযোগের দৃপ্ত প্রতিবাদ, ইতিহাস-মিথ-জনশ্রুতি বুকে নিয়ে হাজার হাজার বছর পথ পেরিয়ে আসা এই মোগলমারি। যেখানে এখনও মাটির তলায় লুকিয়ে গুপ্তোত্তর যুগের মুদ্রা, নকশা, ইট, দেবদেবীর মূর্তি।

You might also like!