Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

1 year ago

Sukanta Majumdar: ‘ব্যর্থ মুখ্যমন্ত্রীকে’ পশ্চিমবঙ্গের গণতন্ত্র নিয়ে প্রশ্ন সুকান্তর

Sukanta Majumdar
Sukanta Majumdar

 

কলকাতা, ৩০ মে : “মাননীয়া ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই কি এখন পশ্চিমবঙ্গের গণতন্ত্র?” এই প্রশ্ন তুললেন কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। সংশ্লিষ্ট ভিডিও-সহ সুকান্তবাবু শুক্রবার এক্সবার্তায় লিখেছেন, “অপদার্থ পশ্চিমবঙ্গ পুলিশের সামনেই বিজেপি কার্যকর্তার বাড়ি লক্ষ্য করে তৃণমূলের সমাজবিরোধী দুষ্কৃতী বাহিনীর তাণ্ডব! গতকাল আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সভায় ভারতীয় জনতা পার্টির স্থানীয় কার্যকর্তাদের নিয়ে গিয়েছিলেন আমাদের কোচবিহারের সক্রিয় কার্যকর্তা অজয় রায়। সেই অপরাধেই তাঁর বাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়া থেকে শুরু করে লাঠি, লোহার রড নিয়ে চড়াও হলো তৃণমূলের দুষ্কৃতী বাহিনী!মেরুদণ্ডহীন পুলিশের সামনেই বেপরোয়া হয়ে ভাংচুর চালানো হলো, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হলো, অথচ পুলিশ এখানেও নির্বিকার, নিষ্ক্রিয় দর্শক! প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তি করা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বাড়ির একশো মিটারের মধ্যে ঘটলো জঘন্য হামলা। ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূর অস্ত, দলদাস পুলিশ-প্রশাসনের সামনে তৃণমূলের দুষ্কৃতীরা আরও বেপরোয়া!”

You might also like!