Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

1 year ago

Weather Forcast: দক্ষিণবঙ্গে ফের বাড়বে গরম, তাপপ্রবাহ নয় থাকবে ঘর্মাক্ত অস্বস্তি

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ৬ মে : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ফের বাড়বে গরম। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও, তারপর থেকে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। দক্ষিণবঙ্গের সর্বত্রই তাপমাত্রার বৃদ্ধির কথা জানানো হয়েছে, তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গেও।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। সপ্তাহের শেষের দিকে শুষ্ক আবহাওয়া থাকবে এবং বাড়বে তাপমাত্রা। তাপপ্রবাহের মতো সম্ভাবনা নেই, তবে অস্বস্তি থাকবে। আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের অধিকাংশ স্থানেই হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি বেশি।

You might also like!