Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

kolkata

1 month ago

Vegetables Price Hike: সবজির বাজারে চড়া দাম, হানা দিল ইবি ও পুলিশ

Enforcement Branch and police conduct raids In Vegetables Market
Enforcement Branch and police conduct raids In Vegetables Market

 

কলকাতা, ২ আগস্ট : বিধানসভা নির্বাচনের পর থেকেই কিছু কিছু জিনিসের দাম বাড়ছে। সবজির বাজারের আগুনে যথেষ্ট চাপে সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরই রবিবার সকালে কলকাতা-সহ রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে হানা দিল ইবি ও পুলিশ। উদ্দেশ্য, বাজারে সবজির দাম নিয়ন্ত্রণে রাখা। সূত্রের খবর, বিভিন্ন বাজারে ভিন্ন দামে বিকোচ্ছে সবজি। সুযোগ বুঝে অসাধু ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম বাড়াচ্ছে বলে অভিযোগ। এদিন কলকাতায় শ্যামবাজার, কোলে মার্কেট, গড়িয়া বাজার, যদুবাবুর বাজারে হানা দেয় এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। এ ছাড়াও রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে গিয়ে কথা বলেছেন স্থানীয় আধিকারিকরা।

রবিবার সকালে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের একাধিক দল শহরের বিভিন্ন বাজারে যান। কথা বলেন সবজি বিক্রেতাদের সঙ্গে। ক্রেতাদের সঙ্গেও কথা বলে বাজারের পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। সবজি বিক্রেতাদের জিজ্ঞাসা করেন কোন সবজি কী দামে বিকোচ্ছে। কোন কোন সবজির দাম প্রতিদিন ওঠা নামা করে। এক আধিকারিক বলেন, “আমাদের কয়েকটি দল বেরিয়েছে। বাজারগুলিতে দাম এক থাকে সেই কথা বলা হচ্ছে।”

You might also like!