Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

kolkata

2 months ago

Shyamaprasad Mukherjee: প্রথমবার মহাকরণে শ্যামাপ্রসাদকে সরকারি শ্রদ্ধা, ইকো পার্কে ১২৫ ফুট মূর্তির শিলান্যাস শাহর

Shyamaprasad's birth anniversary observed at Writers' Buildings
Shyamaprasad's birth anniversary observed at Writers' Buildings

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  রাজ্যে সরকার পরিবর্তনের পর এবার প্রথমবার সরকারি উদ্যোগে ব্যাপক আড়ম্বরে পালিত হল ‘ভারত কেশরী’ ডা. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী। এ বছর তাঁর ১২৫তম জন্মবার্ষিকী হওয়ায় উদ্‌যাপনে ছিল বিশেষ আয়োজন। প্রথমবার মহাকরণেও সরকারি মর্যাদায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী পালন করা হয়। সরকারি ছুটির দিন হওয়া সত্ত্বেও কর্মী ও আধিকারিকদের একাংশ মহাকরণে উপস্থিত হয়ে তাঁর মূর্তিতে মাল্যদান করেন এবং শ্রদ্ধা নিবেদন করেন। এই আয়োজনকে ঘিরে দিনভর ছিল বিশেষ তাৎপর্য ও উৎসবের আবহ। 

বাংলার ইতিহাসে শ্যামাপ্রসাদের ভূমিকা যে এতদিন আড়াল হয়ে ছিল, তা সামনে আনতে এমন পবিত্র দিনে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। তারই একটি ইকো পার্কে ১২৫ ফুট দীর্ঘ শ্যামাপ্রসাদের মূর্তির শিলান্যাস ও ফলক উন্মোচন। সোমবার কলকাতায় এসে বিকেলে সেই শিলান্যাস করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রের সংস্কৃতিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত।রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য-সহ প্রশাসন ও শাসকদলের অনেকেই। এদিন বিকেলে দমদম বিমানবন্দর নেমেই শাহ সরাসরি চলে যান ইকো পার্কে। এদিন শ্যামাপ্রসাদের ১২৫ তম জন্মদিন উপলক্ষে কলকাতায় ঝটিকা সফরে তাঁর আসা। 

ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট মূর্তি তৈরি নিয়ে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জন্মদিনে সেই মূর্তির শিলান্যাস করার পর অমিত শাহ গেলেন প্রয়াত নেতার ভবানীপুরের পৈতৃক ভিটেতে। সেখানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে ফের যাবেন সায়েন্স সিটির পাশেই বিশ্ববাংলা মেলা (মিলন মেলা) প্রাঙ্গণে শ্যামাপ্রসাদের ১২৫ তম জন্মদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে।

You might also like!