kolkata

1 hour ago

Dilip Ghosh: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন পূরণ হয়েছে, দিলীপ ঘোষ

BJP MLA-elect Dilip Ghosh
BJP MLA-elect Dilip Ghosh

 

কলকাতা, ৯ মে : স্বাধীনতার পর এই প্রথমবার রাজ্যের মসনদে বিজেপি। তৃণমূল কংগ্রেসের দীর্ঘ ১৫ বছরের শাসনকালের অবসান হয়েছে। এই মাহেন্দ্রক্ষণে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন পূরণ হয়েছে। শনিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, "আমরা দীর্ঘকাল ধরে সংগ্রাম করেছি এবং অবশেষে জনগণ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন পূরণ হয়েছে। তৃণমূল কংগ্রেস (টিএমসি) এবং কংগ্রেস জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছিল, কারণ তারা জনগণের উপর অত্যাচার করেছিল এবং তাদের ক্ষমতার অপব্যবহার করেছিল। জনগণ তাদের যোগ্য জবাব দিয়েছে এবং ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) নির্বাচিত করেছে।"

You might also like!