Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

1 year ago

Weather Forcast: চৈত্রের শেষলগ্নে স্বস্তি, ভ্যাপসা গরম উধাও মহানগরীতে

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ১২ এপ্রিল : চৈত্রের শেষলগ্নে অস্বস্তিকর আবহাওয়া ও ভ্যাপসা গরম থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গ। অস্বস্তিকর গরম উধাও মহানগরীতে, শহর ও শহরতলির আবহাওয়া কিছুটা হলেও স্বস্তিদায়ক হয়ে উঠেছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত।

আপাতত তীব্র গরম থেকে কয়েকদিনের জন্য স্বস্তি মিলতে পারে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি বেশি। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী সোম অথবা মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের, উত্তরবঙ্গেও আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। ১৩ এপ্রিল পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর ২৪ পরগণা জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। ১৪ ও ১৫ এপ্রিলও এই জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

You might also like!