Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

kolkata

2 months ago

Abhishek Banerjee: বিদেশে চিকিৎসায় অনুমতি নয়! অভিষেককে এসএসকেএমেই চিকিৎসার পরামর্শ হাই কোর্টের

Trinamool Congress MP Abhishek Banerjee
Trinamool Congress MP Abhishek Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:   তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য ফের আইনি জটিলতা তৈরি হল। বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে করা তাঁর আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ জানিয়ে দেয়, অন্তর্বর্তী আইনি সুরক্ষার মেয়াদ বৃদ্ধি পেলেও আপাতত দেশের বাইরে চিকিৎসার জন্য যেতে পারবেন না তিনি। আদালত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতার এসএসকেএম হাসপাতালেই চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছে। বিধানসভা নির্বাচনী প্রচারের সময় তাঁর করা বিতর্কিত ‘ডিজে’ মন্তব্য সংক্রান্ত মামলার শুনানিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের এই পর্যবেক্ষণের পর রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। 

সোমবার অভিষেকের ‘ডিজে’ মন্তব্য মামলায় বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে উঠলে তাঁর আইনজীবী আইনি রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর দাবি জানান। সেই আবেদন মেনে আগামী ৬ অক্টোবর পর্যন্ত তা বাড়ানো হয়। কিন্তু শর্ত দিয়েছে হাই কোর্ট। আগামী ২৯ জুলাই চোখের চিকিৎসার জন্য আমেরিকা যাওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই আবেদন মঞ্জুর করেননি বিচারপতি। এ প্রসঙ্গে আদালতের প্রশ্ন, বিদেশে গিয়েই কেন চোখের চিকিৎসা করতে হবে? কলকাতায় চোখের চিকিৎসার জন্য একাধিক হাসপাতাল রয়েছে। এসএসকেএম হাসপাতালেই তিনি চোখের চিকিৎসা করাতে পারেন। প্রয়োজনে এসএসকেএম হাসপাতালে অভিষেকের চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করার নিদের্শ দেবেন বলেও জানান বিচারপতি। তাঁর মন্তব্যের বিরোধিতা করেন আইনজীবী অয়ন ভট্টাচার্য ও সব্যসাচী বন্দোপাধ্যায়। 

তাতে আইনজীবীদের বিচারপতি জানান, আদালত কখনওই চায় না আবেদনকারীর চিকিৎসায় কোনও সমস্যা হোক। তাই পরামর্শ, প্রাথমিকভাবে এসএসকেএম হাসপাতালে তিনি চোখ সংক্রান্ত পরীক্ষানিরীক্ষা করে রিপোর্ট জমা দিন। তা দেখে আদালত ঠিক করবে যে বিদেশে যাওয়ার অনুমতি মিলবে কিনা। উল্লেখ্য, ২০১৬ সালে ডানকুনি হাইওয়েতে কাছে পথ দুর্ঘটনায় বাঁ চোখে বড়সড় আঘাত পান অভিষেক। সিঙ্গাপুরে দীর্ঘদিন ধরে তাঁর চিকিৎসা চলে। পরবর্তী সময়ে তিনি আমেরিকাতেও চিকিৎসা করান। নির্দিষ্ট সময় পরপর সেখানে চেকআপের জন্য যেতে হয় তৃণমূল সাংসদকে। তবে আদালতের নির্দেশ মেনে আপাতত আগামী দু’মাস তিনি বিদেশে যেতে পারবেন না।

You might also like!