Breaking News
 
Taslima Nasrin: দু'দশক পর কলকাতায় তসলিমা! সাদা-লালপাড় শাড়িতে আবেগঘন প্রত্যাবর্তন Militant Arrested in Bardhaman: মুখ্যমন্ত্রী শুভেন্দুকে নিশানা? বর্ধমানে এসটিএফের জালে সন্দেহভাজন জইশ জঙ্গি Birbhum Gold and Cash Recovery: মিনারের বাড়িতে সাড়ে ২৮ কোটি ও সোনা উদ্ধারের নেপথ্যে টুলু? ডিসিআর কারবারে রাজস্ব ক্ষতির অভিযোগে তদন্ত অব্যাহত CM Suvendu Adhikari: প্রথমবার বড়া খানায় মুখ্যমন্ত্রী, পুলিশ কর্মীদের সঙ্গে সময় কাটিয়ে দিলেন আস্থার বার্তা Rashtrapati Bhavan: ১ ও ৮ আগস্ট 'চেঞ্জ অফ দ্য গার্ড' অনুষ্ঠিত হবে না রাষ্ট্রপতি ভবনে Mamata Banerjee: তৃণমূল কংগ্রেস সংক্রান্ত বিবাদে দ্রুত সিদ্ধান্ত নিক নির্বাচন কমিশন, বিরোধী গোষ্ঠীকে আর সময় দেওয়া উচিত নয়, মমতা বন্দ্যোপাধ্যায়

 

kolkata

1 year ago

Weather Report of Bengal: পারদ-পতন মহানগরীতে, শীতের প্রত্যাবর্তন শহরতলি ও জেলায়

Weather of Bengal
Weather of Bengal

 

কলকাতা, ৫ ডিসেম্বর : চলতি সপ্তাহের শেষেই পারদ-পতনের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহান্তেই জমিয়ে শীতের আমেজ ফিরতে পারে দক্ষিণবঙ্গে। আপাতত তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত নামতে পারে পারদ। এ ছাড়াও দার্জিলিং ও কালিম্পঙের উঁচু জায়গাগুলিতে হতে পারে তুষারপাত। বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দার্জিলিং-এ।

বৃহস্পতিবারই কলকাতায় কমেছে তাপমাত্রা, এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। পরবর্তী তিন দিনে আরও নামতে পারে পারদ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত শুষ্কই থাকবে আবহাওয়া। সপ্তাহভর পরিষ্কার থাকবে আকাশ। সব জেলাতেই সকালের দিকে কম-বেশি হালকা কুয়াশা দেখা যাবে। হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢাকতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলার কয়েকটি এলাকা। শুক্রবার মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে।


You might also like!