Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

11 months ago

Air India Ahmedabad-London flight crash: বিমান দুর্ঘটনা নিয়ে মমতার প্রতিক্রিয়া

London-bound Air India flight AI 171 crashed near the Ahmedabad airport
London-bound Air India flight AI 171 crashed near the Ahmedabad airport

 

কলকাতা, ১২ জুন : “আজ আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার সবচেয়ে মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবর পেয়ে আমি হতবাক এবং গভীরভাবে মর্মাহত।” বৃহস্পতিবার দুপুরে এক্স হ্যান্ডলে এই মন্তব্য করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি লিখেছেন, “এটি আমাদের সকলের জন্য একটি অত্যন্ত দুঃখজনক সংবাদ এবং আমি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। জীবিতদের বিস্তারিত জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমরা। প্রার্থনা করছি সকলে বেঁচে থাকুন। লন্ডনগামী বিমানের ওড়ার সময় এই দুর্ঘটনা আমাকে নাড়া দিয়েছে। আমি দুঃখিত। আমরা মৃতের সঠিক পরিসংখ্যান এখনও জানি না। সংবাদমাধ্যমের ইঙ্গিত, বিমানটিতে ২৪২ জন যাত্রী ছিলেন। এই মুহূর্তে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।


You might also like!