Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

1 year ago

World Environment Day: নিজের কথা ও সুরে, রূপঙ্করের গানে পরিবেশ দিবসে মমতার বার্তা

Environment Day Wishes By CM Mamata Banerjee
Environment Day Wishes By CM Mamata Banerjee

 

কলকাতা, ৫ জুন : ৪ মিনিট ৬ সেকেন্ডের গানের ভিডিয়ো। নিজের কথা ও সুরে, রূপঙ্করের গানে বৃহস্পতিবার পরিবেশ দিবসের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। "সবুজ বাঁচাও, সবুজ দেখাও/সবুজের মাঝে বিবেক জাগাও"— এই শিরোনামের গানে মুখ্যমন্ত্রী লিখেছেন, “সকলকে জানাই বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা”। ভিডিয়োতে গ্রামবাংলার বিভিন্ন দৃশ্যর সঙ্গে ভেসে উঠেছে ফুল, নদী এবং মুখ্যমন্ত্রীর প্রকৃতিচর্চার বিভিন্ন খন্ডচিত্র। আছে প্রকৃতির মাঝে পাখি, হাতি, হরিণ, বাঘ প্রভৃতি নানা ধরণের বন্যপ্রাণী, কাশফুল, ধানক্ষেত, চা বাগানে পাতা তুলতে ব্যস্ত শ্রমিক। ভিডিয়োর প্রতি পরতে প্রকৃতি এবং পরিবেশ— তা বৃষ্টিস্নাত কলাপাতাই হোক বা অন্য গাছের পাতা থেকে জলবিন্দুর পতন। উত্তরের পাহার থেকে সুন্দরবন, সবুজদ্বীপ, গঙ্গাসাগরের নজরকাড়া প্রকৃতি।


You might also like!