Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

kolkata

2 months ago

CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম

CM Suvendu at Bankim Chandra Chattopadhyay's residence on College Street
CM Suvendu at Bankim Chandra Chattopadhyay's residence on College Street

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯তম জন্মজয়ন্তী উপলক্ষে কলেজ স্ট্রিটে আয়োজিত অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, রাজ্যে জাতীয় মানের একটি ‘বন্দে মাতরম’ মিউজিয়াম গড়ে তোলা হবে, যেখানে বঙ্কিমচন্দ্রের জীবন, সাহিত্যকীর্তি এবং ‘বন্দে মাতরম’-এর ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরা হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী রাজনৈতিক প্রসঙ্গও টেনে আনেন। তিনি দাবি করেন, পূর্ববর্তী তৃণমূল সরকার তোষণের রাজনীতি করেছে। তাঁর কথায়, বর্তমানে রাজ্যে একটি রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই কারণেই দীর্ঘদিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ এবার বাস্তবায়িত করা সম্ভব হবে। সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ থেকে শুরু করে উন্নয়নমূলক প্রকল্প—সব ক্ষেত্রেই সরকার অগ্রাধিকার দেবে বলেও জানান তিনি। 

তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং কলকাতা পুরসভার যৌথ উদ্যোগে আজ কলেজ স্ট্রিটে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনে তাঁর ১৮৯ তম জন্মজয়ন্তী পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বঙ্কিমচন্দ্রের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন। শুভেন্দু জানান, এই প্রথমবার রাজ্য সরকার কলেজ স্ট্রিটে বঙ্কিমচন্দ্রের এই বাড়িতে কোনও অনুষ্ঠান পালন করছে। এরপর তৃণমূলের দুর্নীতি, পরিবারবাদের বিরুদ্ধে সরব হন তিনি। তৃণমূল নেতাদের বিষয়ে প্রশ্ন করা হলে তাঁর সাফ কথা, “বঙ্কিমচন্দ্রের স্মৃতি বিজরিত বাড়িতে কোনও চোর, ডাকাত, লম্পট, চিটিংবাজদের সম্পর্কে আলোচনা না করাই ভালো। এর জন্য অন্য জায়গা আছে।” 

দেশজুড়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উদযাপন চলছে। এই আবহে আজ কলেজ স্ট্রিটে সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তী উদযাপন করা হল। এই অনুষ্ঠান থেকে শুভেন্দু জানান, রাজ্যে একটি বড়, জাতীয় মানের বন্দে মাতরম মিউজিয়াম তৈরি করা হবে। বাজেটে এর জন্য অর্থ বরাদ্দ হয়েছে। উল্লেখ্য, গত বছর শুভেন্দু অধিকারীকে কলেজ স্ট্রিটে বঙ্কিমচন্দ্রের এই বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। যদিও সেই সময় বাড়ির বাইরেই তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছিলেন। এবিষয়ে শুভেন্দু বলেন, “বন্দেমারতরমের ১৫০ বছরে এখানকার রাস্তা খুঁড়ে দিয়েছিল।” রাজ্যে পালাবদলের পর সেই বাড়িতেই পালিত হল সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তী। 


You might also like!