Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

kolkata

2 years ago

Mamata Banerjee:'বুকে চিহ্ন লাগিয়ে বিজেপি করুন',ফের মমতার নিশানায় কার্তিক মহারাজ

Mamata Banerjee
Mamata Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রমের কার্তিক মহারাজের বিষয়ে ফের একবার মুখ খুললেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারত সেবাশ্রমের কার্তিক মহারাজের নাম উল্লেখ করে ভোটে বিজেপির হয়ে প্রচার এবং  তৃণমূলের এজেন্টদের বসতে বাধা দেওয়ার অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তা নিয়ে পালটা মমতার বিরুদ্ধে আইনি নোটিস পাঠান কার্তিক মহারাজও। কিন্তু কার্তিক মহারাজকে নিয়ে নিজের বক্তব্যে আজও অনড় তৃণমূল সুপ্রিমো।

সোমবার বাঁকুড়ার নির্বাচনী সভা থেকে এ বিষয়ে ফের বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ”আমি রামকৃষ্ণ মিশনের (Ramkrishna Mission)বিরুদ্ধে নই। কেনই বা হব? কেন একটা প্রতিষ্ঠানকে শুধু শুধু অপমান করব? গঙ্গাসাগরে যে ভারত সেবাশ্রম আছে, সেখানে আমি যাই। ওঁরা আমাকে খুব ভালোবাসে, যত্ন করে, ওরা দেশের জন্য খুব কাজ করে। আমি একটি লোকের নাম করে কথা বলেছি, কার্তিক মহারাজ। তিনি ভোটের সময় আমাদের এজেন্টকে বুথে বসতে দেননি। মুর্শিদাবাদে (Murshidabad) যে দাঙ্গা হল কদিন আগে, তার হোতা ছিলেন।” কার্তিক মহারাজের বিরুদ্ধে আরও ক্ষোভ উগরে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বক্তব্য, ”উনি ওখানে ধর্মের নামে বিজেপির প্রচার করে বেড়ান। আমি বলি, আপনি বিজেপি করুন। কোনও আপত্তি নেই। কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে করুন। আড়াল থেকে নয়।”

লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগে মুর্শিদাবাদের বেশ কয়েকটি জায়গা অশান্ত হয়ে উঠেছিল।  যার জেরে সেখানকার পুলিশ প্রশাসনে রদবদল করে নির্বাচন কমিশন। বেশ কয়েকজন পুলিশ আধিকারিককে বদলি করা হয়েছিল। সেই ঘটনার কথা উল্লেখ করেও কার্তিক মহারাজের দিকেই আঙুল তুললেন তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায়, ”আমার কাছে সব খবর থাকে। আপনি ধর্মের নামে এলাকায় বিজেপির প্রচার করেন। দলের কর্মীরা আমাকে বলেছেন যে বুথে এজেন্ট বসতে দিচ্ছে না কার্তিক মহারাজ। আমাদের বাংলায় ভোটের সময়ে আমাদেরই বুথে বসতে দেবেন না, অশান্তি করবেন, তা হবে না। আগে এখানে অধীর চৌধুরী অশান্তি করত, এখন বিজেপি অশান্তি করে।” 


You might also like!