Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

kolkata

3 months ago

WB Weather Conditions: দক্ষিণবঙ্গে দিনে উধাও শীত, ভোরে ও রাতে অনুভূত মৃদু ঠান্ডা

WB Weather Conditions
WB Weather Conditions

 

কলকাতা, ২ ফেব্রুয়ারি : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া আপাতত শুষ্ক থাকবে। সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকতে পারে। ঘন কুয়াশার সতর্কবার্তা উত্তরবঙ্গের চারটি জেলায়। দক্ষিণবঙ্গে ভোরে ও রাতে অনুভূত হবে ঠান্ডা, দিনে শীত কার্যত উধাও। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী পাঁচ থেকে সাত দিনে তাপমাত্রার ওঠানামা চলবে। কুয়াশার সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়।

শীতের আমেজ ক্রমশ কমছে। পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা ১১ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এই চার জেলায় কুয়াশার সম্ভাবনা রয়েছে। বাকি সব জেলাতেই বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য কম।

You might also like!