Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

1 year ago

Weather Forcast: দক্ষিণবঙ্গে এখনই কমবে না গরম, পশ্চিমের জেলায় বৃষ্টির ভ্রূকুটি

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ২ এপ্রিল : চৈত্রের মাঝামাঝিতেই গরমে হাঁসফাঁস করছে কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই গরম আপাতত কমবে না, তবে খুব বেশি গরম বৃদ্ধিও পাবে না। উল্টে দক্ষিণবঙ্গের কয়েক জেলায় চলতি সপ্তাহে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও তার পরেও অস্বস্তি খুব একটা কমার সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের পাহাড়ি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন তাপমাত্রার হেরফের হওয়ার কোনও সম্ভাবনা নেই।

বৈশাখ মাসের এখনও ঢের বাকি, অতচ এখনই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অত্যধিক গরম। পশ্চিমের জেলাগুলিতে অস্বস্তি আরও বেশি। চলতি সপ্তাহে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার এই জেলাগুলির পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানেও বৃষ্টি হতে পারে। শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে শনিবারও বৃষ্টি হতে পারে। তবে আগামী পাঁচ দিনে দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রার হেরফের হওয়ার কোনও সম্ভাবনা নেই।


You might also like!