Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Heatwave alert in WB: গরমে দুর্বিষহ অবস্থা তিলোত্তমায়, দাবদাহে অতিষ্ঠ দক্ষিণবঙ্গের স্বাভাবিক জনজীবন

Weather Update
Weather Update

 

কলকাতা, ২ জুন : ক্যালেন্ডার অনুযায়ী জুন মাসের সবে শুরু, বর্ষা এখনও আসেনি। বৃষ্টির দেখা নেই, পরিবর্তে ভ্যাপসা গরমে হিমশিম খাচ্ছে কলকাতা-সহ গোটা পশ্চিমবঙ্গ। গত কয়েকদিন ধরেই আবার ফিরেছে তাপপ্রবাহের পরিস্থিতি। এই আবহে আরও খারাপ খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৭ জুন পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ থেকে ৫ ডিগ্রি বেশি থাকবে।

আগামী ৭ জুন পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ ও আর্দ্রতাজনিত অস্বস্তির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এই সময়ে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, মালদহ ও দুই দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকে সোমবার দুই বর্ধমান, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া, মালদহ, দুই দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গল এবং বুধবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। উত্তরের মালদহ এবং দুই দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। কলকাতাতে অবশ্য তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়নি। তবে অস্বস্তিকর গরম বজায় থাকবে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…