Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

Video

1 year ago

Saradamoyee School | শিক্ষা পরিকাঠামোয় নজির তেলিয়ামুড়া, সাত কোটি টাকার নতুন স্কুল প্রকল্প

 

তেলিয়ামুড়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলির মান উন্নয়নে গোটা রাজ্যের মধ্যে রীতিমতো নজির সৃষ্টি করেছে তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায়। আবারো তেলিয়ামুড়ার একটি বিদ্যালয় পেতে চলেছে বহুতল বিশিষ্ট পাকা স্কুল বিল্ডিং। নির্মাণ কাজ শুরু হওয়ার পূর্বে নির্মাণস্থল পরিদর্শনের জন্য তেলিয়ামুড়ার সারদাময়ী বিদ্যাপীঠ ইংলিশ মিডিয়াম স্কুলটি পরিদর্শনে যান ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়ার বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায়। বিধায়িকার সঙ্গে এই পরিদর্শনকালে এদিন উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, তেলিয়ামুড়া আর.ডি ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইন্দ্রজিৎ ভৌমিক, এসডিও স্বপন দাস সহ অন্যান্যরা। এই স্কুল বিল্ডিংটি নির্মাণের জন্য সাত কোটি সাতষট্টি লক্ষ টাকা বরাদ্দ হয়েছে বলে জানান বিধায়িকা।

You might also like!