Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

kolkata

3 months ago

Abhishek Banerjee: এখনই বরখাস্ত করুন, জগন্নাথের মন্তব্য নিয়ে তোপ অভিষেকের

Abhishek Banerjee
Abhishek Banerjee

 

কলকাতা, ১ নভেম্বর : আগামী বছর ২০২৬-এ বিজেপি ক্ষমতায় এলে ভারত-বাংলাদেশ এক হয়ে যাবে বলে মন্তব্য করেছিলেন রাণাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। এই নিয়ে গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মন্তব্যের জন্য জগন্নাথকে বিজেপি থেকে বহিষ্কারের দাবি জানিয়ে তিনি লেখেন, ‘বিজেপি যদি সত্যিই দেশের ঐক্য ও সার্বভৌমত্বে বিশ্বাস করে, তা হলে এই সাংসদকে অবিলম্বে দল থেকে বরখাস্ত করুন।’
শনিবার সকালে এক্স মাধ্যমে অভিষেক লেখেন, "এটা জাতীয়তাবাদ নয় - এটা ছলনা। "এসআইআর"-এর নামে পশ্চিমবঙ্গের জনগণকে বোকা বানানো এবং অপমান করা বিজেপির ট্রেডমার্ক রাজনীতিতে পরিণত হয়েছে - ভণ্ডামি এবং বিশ্বাসঘাতকতার এক বিপজ্জনক মিশ্রণ!"

You might also like!