Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

kolkata

1 month ago

Dilip Ghosh: ভুয়ো ভিডিও বিতর্কে বামেদের নিশানা দিলীপের, ‘অ্যান্টিসোশাল’ তকমা মন্ত্রীর

Dilip Ghosh On Srijan Bhattacharya
Dilip Ghosh On Srijan Bhattacharya

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:   রাঁচির একটি ভিডিওকে কলকাতার মৌলালি এলাকার ঘটনা বলে প্রচারের অভিযোগ ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। ভিডিওটি বাংলার নয় বলে দাবি ওঠার পর বামেদের বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়ো ভিডিও ছড়ানো হচ্ছে। দিলীপ ঘোষ বলেন, “যারা মিথ্যা ভিডিও ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। প্রয়োজন হলে গ্রেফতারও করা হবে।” ইতিমধ্যেই এই ঘটনায় সৃজন ভট্টাচার্য, দেবাঞ্জন দে-সহ তিনজনের বিরুদ্ধে লালবাজারে অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। 

নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে গত শুক্রবার বাম ছাত্র সংগঠনের ডাকে পথে নেমেছিলেন বহু মানুষ। সেই মিছিলকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল ধর্মতলা। আক্রান্ত হয়েছিলেন একাধিক সাংবাদিক ও পুলিশ। তারপরই বামেদের তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছিল। সেখানে দেখা যাচ্ছিল, বিজেপির পতাকা লাগানো একটি গাড়ির উপর দাঁড়িয়ে কয়েকজন যুবক মিছিল লক্ষ্য করে টমেটো, ইট ছুঁড়ছেন। বামেরা দাবি করে ওই ভিডিও কলকাতার মৌলালির। পরবর্তীতে জানা যায়, ভিডিওটি আদতে রাঁচির। মঙ্গলবার এনিয়েই বামেদের একহাত নেন দিলীপ। বলেন, “যারা ভুয়ো ভিডিও ছড়িয়ে বাংলাকে বদনাম করছে তাঁরা অ্যান্টিসোশাল। এদের গ্রেপ্তার করা উচিত। করাও হবে।” 

এরপরই এদিন সৃজন ভট্টাচার্য, দেবাঞ্জন দে-সহ ৩ জনের বিরুদ্ধে লালবাজারে দায়ের করা হয়েছে অভিযোগ। এ প্রসঙ্গে বামনেতা সৃজন ভট্টাচার্য বলেন, “আমরা পরে ফ্যাক্ট চেক করে জানতে পেরেছি ভিডিওটা মৌলালির নয়। তবে এটাও ঠিক যে ভিডিওটি কিন্তু মিথ্যে নয়। ওই ঘটনা ঘটেছে। মিছিলকে লক্ষ্য করে বিজেপির লোকেরা টমেটো, ইট ছুঁড়েছে। ঘটনাটি যেখানেই ঘটে থাকুন তা একইরকম নিন্দনীয়।” 

You might also like!