kolkata

1 hour ago

Amit Shah:‘মমতাকে টাটা-বাই বাই করো, সিন্ডিকেটবাজদের উল্টো করে সোজা করা হবে’, বলাগড়ের সভা থেকে আক্রমণ শাহের

Amit Shah
Amit Shah

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : হাবড়া ও অশোকনগরে মেট্রো চলবে! বুধবার হাবড়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই প্রতিশ্রুতি দিয়েছেন। তারপরই শহরজুড়ে জোর জল্পনা। তাহলে কী যানজট মুক্ত হতে চলেছে উত্তর ২৪ পরগনার এই শহর? সত্যি চলবে মেট্রো ? নাকি আরও একটি নির্বাচনী ‘জুমলা’র কথা বলেছেন অমিত শাহ? যা নিয়ে জোর জল্পনা হাবড়া জুড়ে।

বুধবার হাবড়ার বাণীপুর চৌমাথা সংলগ্ন আম্বেদকর মাঠ সভা করেন অমিত শাহ (Amit Shah)। সেখানে দলীয় প্রার্থী দেবদাস মণ্ডল ও অশোকনগরের প্রার্থী সুময় হীরার সমর্থনে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সভায় এসে বলেন, হাবড়া ও অশোকনগরে মেট্রো চালু করতে পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য, এই দুই শহরে যানজট বড় সমস্যা। ব্যবসায়ী কেন্দ্র হিসাবে হাবড়ার অনেক গুরুত্ব রয়েছে। পিছিয়ে নেই অশোকনগরও। রাষ্ট্রমন্ত্রী দাবি করেন, মেট্রো চালু হলে হাবড়ার পরিবহণ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। দীর্ঘদিনের যানজট সমস্যা থেকে মুক্তি মিলবে।

হাবড়ার বাণীপুরে এক বাসিন্দা বলেন,”আমাদের এখানে বড় চালের বাজার, সুতির বস্ত্রের হাট রয়েছে। প্রচুর মানুষ শহরে আসেন। তীব্র যানজট তৈরি হয়। সমস্যায় পড়তে হয়। সেক্ষেত্রে মেট্রো চললে অনেক সমস্যার সমাধান হবে।”দেশের প্রথম মেট্রো চলে কলকাতায়। তারপর এত বছরে জমি জট ও অন্যান্য সমস্যার জেরে খুব বেশি দূর মেট্রো সম্প্রসারণ করা যায়নি। বারাসত ও বারাকপুর পর্যন্ত প্রস্তাবিত রুটে এখনও পর্যন্ত কোনও কাজই শুরু হয়নি। সেখানে হাবড়া পর্যন্ত মেট্রো অনেকটা দিবাস্বপ্ন বলে মনে করছেন অনেকে।

ফের গুন্ডাদের হুঁশিয়ারি অমিত শাহের। 'দিদির গুন্ডাদের বলছি, কান খুলে শুনে নাও। ২৯ তারিখ এক জন ভোটারকে হুমকি দিলেও রক্ষা পাবে না। নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীর যথেষ্ট বন্দোবস্ত করেছে। কেউ ভয় পাবেন না', বলাগড়ে হুঙ্কার অমিত শাহের। 

মমতা দিদির সরকারকে ছুড়ে ফেলে দিতে হবে। অনুপ্রবেশকারীদের তাড়াতে হবে। পুরশুড়ার মাটি বাংলার আলুর রাজধানী। কিন্তু দিদির জেদের কারণে আলুর দাম পাচ্ছেন না কৃষকেরা। ২২ টাকার আলু ২ টাকায় বিক্রি হচ্ছে। দিদি ঝাড়খণ্ড, বিহার এবং ওড়িশায় আলু পাঠাতে দেন না। এই কারণে আলুর দাম কমে যাচ্ছে। আজ বলে যাচ্ছি ৫ তারিখে বিজেপির সরকার বানান, আলু বিহার, ওড়িশায় পাঠাব। বীজ সংরক্ষণের কারখানা নেই। আলুর দাম বেশি পাবেন তো বটেই, এখানে বীজ উৎপাদন কেন্দ্রও বানিয়ে দেব। এই কারণে বীজের দাম অর্ধেক হয়ে যাবে। আলুর দাম ১০ গুণ হবে। বীজের দাম অর্ধেক হয়ে যাবে। আলুচাষের জন্য এর থেকে আর কী বড় হতে পারে?

৫ তারিখের পর আপনার এবং ভাইপোর সময় শেষ হবে। এখানে বিজেপির সরকার তৈরি হবে। এসআইআর ছাড়ুন। এক এক করে অনুপ্রবেশকারীকে বাইরে পাঠাব। দিদির গুন্ডাদের বলে যাচ্ছি, ২৯ তারিখে ঘরের বাইরে বেরোবে না। আরামবাগবাসীকে বিরক্ত করলে উল্টো ঝুলিয়ে সোজা করব। প্রথম দফায় দিদির কোনও গুন্ডার হিম্মত হয়নি, ভোটদাতাদের আঙুল তুলে দেখায়। যে ভাবে ৮০ শতাংশ ভোট হয়েছে, এটাই স্পষ্ট দিদির যাওয়ার সময় হয়েছে।

যে লোকেরা বিজেপি কর্মীদের উপর হামলা চালিয়েছেন, তাঁদের সকলকে বলছি, আপনারা বাঁচবেন না। ৫ তারিখের পর জেলে ভরব। মহিলা মুখ্যমন্ত্রী এ রাজ্যে। কিন্তু এখানেই মহিলাদের অবস্থা সবচেয়ে খারাপ। অনুপ্রবেশকারীরা আমাদের বোন-মেয়েদের উপর অত্যাচার করছে।

দিদির গুন্ডাদের বলে যাচ্ছি, ২৯ তারিখে তারা যেন ঘরের বাইরে না বার হয়, পুরশুড়ায় হুঁশিয়ারি শাহের। মহিলাদের উদ্দেশে শাহের বার্তা, ‘‘৫ তারিখের পর, সন্ধ্যা ৭টা তো দূর, মাঝরাতেও যদি কোনও অল্পবয়সি মেয়ে বাড়ির বাইরে বার হয়, তা হলেও কোনও গুন্ডার হিম্মত হবে না তার দিকে চোখ তুলে তাকানোর।’’

You might also like!