Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

2 weeks ago

Mamata Banerjee:বিজেপি জোর করে নির্বাচনে কারচুপি করতে চায় : মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee
Mamata Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:বিজেপি জোর করে নির্বাচনে কারচুপি করতে চায়, এমনই দাবি করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির সমালোচনা করে বুধবার ভবানীপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বলেন, "দেখুন রাতে আমাদের কর্মীকে কীভাবে মারধর করা হলো। এই নৃশংসতাটা দেখুন। কী ধরনের গুন্ডামি চলছে? এভাবে ভোট হয় না। শান্তিপূর্ণভাবে ভোট হয়। এটা গণতন্ত্রের উৎসব। কিন্তু ওরা এটাকে পুরোপুরি নষ্ট করে দিয়েছে। উদ্দেশ্যটা খুব স্পষ্ট যে, বিজেপি জোর করে নির্বাচনে কারচুপি করতে চায়। আমাদের কর্মী ও মানুষ মরতে প্রস্তুত, কিন্তু তারা এই জায়গা ছেড়ে যাবে না।"

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, "বাইরে থেকে অনেক পর্যবেক্ষক এসেছেন। বিজেপি যা বলছে, তাই করছে। চারদিকে দেখুন, আমাদের সব পোস্টার সরিয়ে ফেলা হয়েছে। এভাবেই কি নির্বাচন হয়? ভোট দেবেন ভোটাররা, পুলিশ বা নিরাপত্তা বাহিনী নয়। সম্প্রতি কিছু নতুন লোককে আনা হয়েছে, আর তারা যা খুশি তাই করছে। তারা সন্ত্রাস চালাচ্ছে।"

You might also like!