Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

BJP wants PM road show in Kolkata: কলকাতায় রোড–শো করতে পারেন প্রধানমন্ত্রী, এই ভাবনা নিয়ে প্রস্তুতিতে বিজেপি

BJP wants PM road show in Kolkata
BJP wants PM road show in Kolkata

 

কলকাতা, ১২ এপ্রিল: কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়ে রোড-শো করাতে চায় বঙ্গ বিজেপি। অন্তিম দফার ভোটের আগে কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এনে রোড-শো করাতে চান সুকান্ত মজুমদাররা। এই ভাবনা নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি। বিজেপি চাইছে, বড়বাজার, জোড়াসাঁকো, গিরীশ পার্ক হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ বরাবর শ্যামবাজার পাঁচ মাথার মোড় হয়ে বি টি রোড পর্যন্ত যাক প্রধানমন্ত্রীর রোড-শো।

এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গকে বাড়তি গুরুত্ব দিচ্ছে বিজেপি। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে এসে নির্বাচনী জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরবঙ্গে নির্বাচনী জনসভা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু জনসভাই নয়, কলকাতায় প্রধানমন্ত্রীর রোড-শো চাইছে বঙ্গ বিজেপি। শেষেমেষ কী হয়, তাই এখন দেখার।


You might also like!