Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

International

1 year ago

Air Crash: মাঝ আকাশে হঠাৎই সংঘর্ষ! বিমান দুর্ঘটনায় মৃত বহু,আহত একাধিক

Washington Air Crash
Washington Air Crash

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ওয়াশিংটনে বিমান দুর্ঘটনা। চপারের সঙ্গে ধাক্কা খেয়ে নদীতে পড়ে যায় যাত্রীবাহী বিমান।যাত্রিবাহী বিমানটি অবতরণ করার সময় হঠাৎই আমেরিকার সেনার চপার বিমানের সামনে চলে আসে। চপার এবং বিমান দু’টিই তখন পোটোম্যাক নদীর উপরে।  ধাক্কা লাগতেই যাত্রিবাহী বিমানটি নদীতে আছড়ে পড়ে আগুন ধরে যায়। 

দুর্ঘটনায় বহু মৃত্যুর আশঙ্কা। চলছে উদ্ধারকাজ। নৌকো নিয়ে পোটোম্যাক নদীতে নেমে উদ্ধারকাজ চালাচ্ছে উদ্ধারকারী দল। রয়েছে ডুবুরিরাও। অবতরণকারী বিমানটির সঙ্গে একটি ব্ল্যাক হক  হেলিকপ্টারের সংঘর্ষ ঘটেছে বলে জানা গিয়েছে৷ বিমান ও হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হতেই আকাশে আগুনের গোলা দেখা যায়! ৫৩৪২ উড়ানটি রোনাল্ড রেগান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরে নামছিল। আমেরিকান এয়ারলাইন্সের বিমানটিতে মোট ৬৪ জন যাত্রী ও ক্রু মেম্বার ছিলেন। তাঁদের কেউ-ই আর বেঁচে নেই বলেই আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি  ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে কয়েকজন মার্কিন সেনা ছিলেন তাঁদেরও কোনও খোঁজ নেই। দুর্ঘটনার জেরে ওয়াশিংটন ডিসি বিমানবন্দর থেকে সমস্ত বিমানের ওঠানামা বন্ধ রয়েছে। 

কানসাসের সেনেটর জেরি মর্গ্যান জানিয়েছেন, কানসাস থেকে ওয়াশিংটনে আসছিল বিমানটি। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় সেটি দুর্ঘটনার মুখে পড়ে। তার পরই বিমানবন্দর থেকে সমস্ত বিমানের ওঠা নামা সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়। বিমানটিতে কর্মী-সহ ৬৪ জন যাত্রী ছিলেন।

You might also like!