Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

kolkata

2 months ago

WB Bengali language policy: পয়লা সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গে সব স্তরে বাংলা ভাষা বাধ্যতামূলক, শুভেন্দু অধিকারী

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

 

কলকাতা, ২০ জুলাই : ‘পয়লা সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গের সবস্তরে সরকারি ক্ষেত্রে বাংলা ভাষা বাধ্যতামূলক’, বিধানসভায় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পয়লা সেপ্টেম্বর থেকে সব সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহার করা হবে, যাবতীয় চিঠিপত্র বাংলা ভাষায় লিখে আদান-প্রদান করা হবে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে বাংলার পাশাপাশি হিন্দিতেও চিঠি আদানপ্রদান করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে একটি চিঠি দিয়েছিলেন। বাংলা ভাষার ঐতিহ্যকে সম্মান জানাতে চেয়ে সেই চিঠি লিখেছিলেন বলে জানিয়েছিলেন তিনি। ওই চিঠিতে একটি তাৎপর্যপূর্ণ প্রস্তাবও দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছিল। সেই চিঠির কথাই সোমবার বিধানসভায় বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন বিধানসভায় বলেন, "এই প্রেক্ষাপটে, রাজ্য সরকারের পক্ষ থেকে আমি ঘোষণা করছি, ২০২৬ সালের পয়লা সেপ্টেম্বর থেকে আমরা পশ্চিমবঙ্গ জুড়ে সর্বস্তরে বাংলা ভাষাকে বাধ্যতামূলক করব। এই সময়ে আমাদের সরকার অনুবাদকের ব্যবস্থা করবে এবং প্রয়োজনীয় অন্য যে কোনও চাহিদা পূরণ করবে। ভারত সরকার বা অন্যান্য রাজ্যের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলিতে আমরা বাংলা ভাষাতেই চিঠিপত্র আদান-প্রদান ও উত্তর প্রদান করব। পাশাপাশি, ভারত সরকারের সঙ্গে যোগাযোগ-সংক্রান্ত বিষয়গুলোর ক্ষেত্রে আমরা বাংলা ও হিন্দি—উভয় ভাষাতেই চিঠিপত্র ও জবাবের আদান-প্রদান করব।"

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও বলেন, "পুলিশ ও আইনশৃঙ্খলা সংক্রান্ত নাগরিক পরিষেবা—যেমন এফআইআর দায়ের, অভিযোগ নথিভুক্তকরণ, নাগরিক তথ্য এবং নিরাপত্তা ও জনসচেতনতামূলক বার্তা প্রচারের ক্ষেত্রে—বাংলা ভাষার ব্যাপক ব্যবহার প্রশাসন ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সুবিধা এবং অংশগ্রহণকে আরও সুদৃঢ় করবে। এছাড়া, ভারত সরকারের সঙ্গে দাপ্তরিক যোগাযোগের ক্ষেত্রেও বিদেশি ভাষার পরিবর্তে বাংলা এবং সরকারি ভাষা হিন্দি ব্যবহার করা যেতে পারে।"

You might also like!