কলকাতা, ২৭ এপ্রিল : ইন্দ্রনীল খাঁ-র সমর্থনে সোমবার বেহালা পশ্চিমে রোড শো করলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই রোড শো-কে ঘিরে বিজেপির নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। বেহালা পশ্চিম আসনে বিজেপি প্রার্থী ইন্দ্রনীল। তাঁর সমর্থনেই এদিন রোড শো করেন অমিত শাহ।
প্রচারের শেষ দিনেও পশ্চিমবঙ্গে জয় নিয়ে আশার কথা শোনালেন অমিত শাহ। তিনি বলেন, "ভারতীয় জনতা পার্টি অবশ্যই সরকার গঠন করতে চলেছে। ভয়টা কোথায়? আমাদের ইউসিসি বাস্তবায়ন করতে হবে। আমাদের এজেন্ডা হলো, ভারতে চারটি বিয়ে হতে পারে না। এখনও পর্যন্ত হিংসার কোনও বড় ঘটনা ঘটেনি। একটিও মৃত্যু হয়নি। নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে।"
बंगाल के आखिरी चरण का मतदान नया इतिहास बनाएगा, हर एक वोट परिवर्तन की मजबूत नींव रखेगा और बंगाल में कमल खिलेगा। बेहाला पश्चिम रोड शो से लाइव…
— Amit Shah (@AmitShah) April 27, 2026
https://t.co/X1E6LOrdVm
