Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

kolkata

2 months ago

Suruchi Sangha: দুর্গাপুজোর আগেই সুরুচিতে পালাবদল, ‘বিশ্বাস ব্রাদার্স’দের সরিয়ে নতুন কমিটির দায়িত্বে বিজেপি বিধায়ক

Arup Biswas and Swarup Biswas
Arup Biswas and Swarup Biswas

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দুর্গাপুজোর আর মাত্র কয়েক মাস বাকি। তার আগেই বড়সড় পরিবর্তন এল কলকাতার অন্যতম পরিচিত পুজো কমিটি সুরুচি সংঘে। নতুন কমিটি গঠনের পর সেখানে আর জায়গা পেলেন না ‘বিশ্বাস ব্রাদার্স’ নামে পরিচিত অরূপ বিশ্বাস ও স্বরূপ বিশ্বাস। সুরুচি সংঘের পুজো কমিটি থেকে বাদ পড়েছে তাঁদের নাম। শুধু তাঁরাই নন, অরূপ ও স্বরূপ ঘনিষ্ঠদেরও নতুন কমিটিতে রাখা হয়নি বলে জানা গিয়েছে। নতুন কমিটির সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে দমদম উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক সৌরভ শিকদারকে। নিউ আলিপুরের বাসিন্দা সৌরভের পাশাপাশি কমিটিতে স্থান পেয়েছেন বিজেপির দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি অনুপম ভট্টাচার্য-সহ একাধিক বিজেপি ঘনিষ্ঠ বিশিষ্ট ব্যক্তি। 

দক্ষিণ কলকাতার অন্যতম নামজাদা পুজোগুলির মধ্যে অন্যতম সুরুচি সংঘের পুজো। বলা যায়, রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে সুরুচি নামটা ওতপ্রোত জড়িত। চড়া বাজেট, ভিভিআইপিদের আনাগোনা, পুজোর ক’টা দিন সুরুচির মণ্ডপ যেন ‘গ্ল্যামার দুনিয়া’। কমিটির সঙ্গে সঙ্গে কি এবার তাহলে ‘ভিভিআইপি পুজো’র ছবিটাও কি বদলে যাবে? নতুন কমিটির সম্পাদক সৌরভ শিকদার বললেন, “নিউ আলিপুরের বাসিন্দা হিসেবে বলছি, এতগুলো বছর ধরে সুরুচি সংঘের পুজো মানেই ছিলে মানুষের কাছে আতঙ্কের জায়গা। তোলা আদায়, সিন্ডিকেটের সেটলমেন্ট, গাড়ি-জমি দালালি বিচারের আঁতুড়ঘর ছিল সুরুচি সংঘ। এলাকার সকলে সিদ্ধান্ত নিয়ে কমিটি বদল হয়েছে। কমিটিতে সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিরাও যেমন আছেন, তেমন এলাকার মানুষও আছেন।” পুজো প্রসঙ্গে কমিটির সম্পাদক সৌরভ আরও জানিয়েছেন,” ১৬ তারিখ রথের দিন সুরুচি সংঘের খুঁটি পুজো। যেমন পুজো, তেমনই থাকবে। তফাৎ একটাই, আগে এটা ভিআইপি কালচারের পুজো ছিল। এবার থেকে সুরুচিতে সার্বজনীন পুজো হবে। এলাকার মানুষ নির্ভয়ে অংশ নিতে পারবেন।” নতুন করে ক্লাবে কমিটি গঠন হওয়ায় স্বস্তি এলাকাবাসীদের মধ্যেই। তাঁদের বক্তব্য, এই পুজো ঘিরে অরূপ বিশ্বাসদের একাধিক দুর্নীতি ছিল। এবার যাতে দুর্নীতিমুক্ত পুজো হয়, তার জন্যেই কমিটি বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

উল্লেখ্য, রাজ্যে পালাবদলের আগে থেকেই মেসি ইভেন্ট নিয়ে বিতর্কের মুখে পড়েন অরূপ বিশ্বাস। বিজেপি সরকারের আমলে মেসি কাণ্ডে অরূপের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। একাধিকবার পুলিশের তলব এড়িয়েছেন তিনি। গা ঢাকা থেকেছেন, আদালতেও ছুটেছেন। খুনের চেষ্টার মামলাও রয়েছে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে। গোটা স্টুডিওপাড়ায় দুর্নীতির ‘মাস্টারমাইন্ড’ স্বরূপ বিশ্বাসের ঠিকানাও বর্তমানে শ্রীঘরে। তাই এবার ‘বিশ্বাস ব্রাদার্স’দের বাদ দিয়েই সুরুচির পুজোর ঢাকে কাঠি পড়তে চলেছে।

You might also like!