Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

kolkata

3 years ago

CPM is giving award to Armatya Sen : রাজ্যের পুরস্কার প্রত্যাখ্যান, এবার অর্মত্য সেনকে পুরস্কার দিচ্ছে সিপিএম

CPM is giving award to Armatya Sen
CPM is giving award to Armatya Sen

 

কলকাতা, ৫ আগস্ট : মুজফফর আহমেদ ট্রাস্ট স্মৃতি পুরস্কার পাচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেন। সম্প্রতি রাজ্য সরকারের বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাখ্যান করেছিলেন অমর্ত্যবাবু। তবে সিপিএমের তরফে দেওয়া এই পুরস্কার অর্মত্য সেন গ্রহণ করছেন।

অর্মত্য সেনের যে বইটির জন্য এই পুরস্কার দিচ্ছে মুজফফর আহমেদ ট্রাস্ট সেই বই অর্থাৎ ‘হোম ইন দ্য ওয়ার্ল্ড: এ মেমোয়ার’ নিয়ে পুরস্কার কমিটি জানিয়েছে, মায়ানমারে রোহিঙ্গা মুসলিমদের উপর অত্যাচারের বর্ণনা-সহ ভারতীয় জীবনে সাম্প্রদায়িকতার ভূমিকা তথা অবদানের কথা রয়েছে ওই বইতে রয়েছে।

শুক্রবার নোবেলজয়ীর তরফে এই পুরস্কার গ্রহণ করছেন প্রতীচী ইনস্টিটিউটের ডিরেক্টর মানবী মজুমদার। বর্তমানে অর্মত্য সেন বিদেশে রয়েছেন। তাই সশরীরে তিনি উপস্থিত থাকতে পারবেন না। তাঁর হয়ে পুরস্কার নেবেন মানবী মজুমদার।

ভারতে কমিউনিস্ট পার্টি তৈরির অন্যতম পথিকৃত মুজফফর আহমেদের জন্মদিনে এই পুরস্কার দেওয়া হয় সিপিএমের তরফে। এ বছর অর্মত্য সেনের ‘হোম ইন দ্য ওয়ার্ল্ড: আ মেমোয়ার’ বইটির জন্য সম্মানিত করা হচ্ছে নোবেলজয়ীকে। মুজফফর আহমেদ ট্রাস্ট স্মৃতি পুরস্কার কমিটির সভাপতি প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম পলিটব্যুরো সদস্য বুদ্ধদেব ভট্টাচার্য । শুক্রবার বিকেলে মহাজাতি সদনে সিপিএমের অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। এই পুরস্কারে মানপত্র ছাড়াও ১০ হাজার টাকার চেক দেওয়া হয় প্রাপককে।

প্রসঙ্গত, এই কমিটি ২০১৪ সালে ইতিহাসবিদ অমলেন্দু দে’কে মরণোত্তর মুজফফর আহমেদ স্মৃতি পুরস্কার দিয়েছিল। অমলেন্দু দে’র লেখা ঐতিহাসিক গ্রন্থ – ‘সিরাজের পুত্র ও বংশধরদের সন্ধানে বইয়ের জন্য এই পুরস্কার দেয় মুজফফর আহমেদ ট্রাস্ট।

You might also like!