Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

kolkata

1 year ago

Omar Abdullah: পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর পর্যটক নেই, উদ্বেগ প্রকাশ জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীর

Omar Abdullah
Omar Abdullah

 

কলকাতা, ১০ জুলাই  : পহেলগাঁও সন্ত্রাসের আগে ও পরে উভয় দিক থেকেই জটিল এবং উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে দিয়েই চলেছে জম্মু ও কাশ্মীর সরকার। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা কলকাতায় তা অকপটেই জানিয়ে দিয়েছেন। বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে তিনদিনের পর্যটন মেলার উদ্বোধন করতে গিয়ে এই মন্তব্য করেছেন তিনি। সূচনা পর্বের ভাষণে মঞ্চে বললেন, ডাল লেকে পর্যটক নেই। শিকারা দেখা যাচ্ছে না। রাস্তাঘাট ও ফাঁকা। শ্রীনগর শহরের ছবি শুধুমাত্র নয়। সর্বত্র এক ছবি। ভ্রমণার্থীরা মুখ ফিরিয়েছেন। এ তো গেল কাশ্মীরের কথা। জম্মু ও তাই অবস্থা। সেখানেও বৈষ্ণোদেবী মন্দিরে দর্শনার্থীদের সংখ্যা বিপুল কমেছে। কাজেই হোটেলে বুকিং নেই। এই অবস্থায় স্থানীয় ব্যবসায়ীরা হতাশ। তিনি আরও বলেন, সরকার পক্ষের তরফেও নিরাপত্তা সুনিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে।

You might also like!