Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

International

3 years ago

প্রায় ১০ শতাংশ ছাঁটাইয়ের পথে মেটা, কর্মীদের প্রস্তুত থাকতে বললেন জুকারবার্গ

Zuckerberg
Zuckerberg

 

ওয়াশিংটন, ৯ নভেম্বর  : জল্পনা সত্যি করে মেটাতেও কর্মী ছাঁটাই । মার্কিন সংবাদসংস্থার রিপোর্ট কর্মী ছাঁটাই-এর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মার্ক জুকারবার্গ। বুধবার থেকেই বিশ্বজুড়ে কর্মী ছাঁটাই করবে মেটা, বলে জানা গিয়েছে। ঘটনার সম্পর্কে ওয়াকিবহাল ব্যক্তিরা জানিয়েছেন, অধিক খরচের পরিমাণকে মাথায় রেখেই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট সংস্থা। সূত্রের খবর, সংস্থার প্রায় ১০ শতাংশ অর্থাৎ প্রায় ৮৭ হাজার কর্মী ছাঁটাই করতে পারে মেটা।

রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার কর্মীদের সঙ্গে বৈঠক করে ছাঁটাইয়ের কথা জানিয়েছেন জুকারবার্গ । সেইসঙ্গে কর্মীদের ছাঁটাইয়ের জন্য প্রস্তুত থাকতেও বলেছেন তিনি। ওই রিপোর্টে বলা হয়েছে, সংস্থার অবনতির জন্য দায় স্বীকার করে নিয়েছেন দেশের অন্যতম ধনী ব্যক্তি মার্ক জুকারবার্গ। যদিও এই বিষয়ে মুখ খোলেননি মেটার মুখপাত্র।

এর আগে সেপ্টেম্বর মাসেই সংস্থার বেহাল দশা সম্পর্কে কর্মীদের জানিয়েছিলেন জুকারবার্গ। মুনাফার থেকে সংস্থার খরচ বেড়ে গিয়েছে এবং নতুন নিয়ম কার্যকরী হওয়ার পর লাভের মুখ দেখতে এখনও প্রায় এক দশক সময় লাগবে বলে জানিয়েছিলেন তিনি। ইন্সটাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের স্টেক হোল্ডার ক্যালিফোর্নিয়ার কোম্পানি মেনলো পার্কও কর্মীনিয়োগ স্থগিত রাখতে বলেছিলেন। জুকারবার্গ বলেছিলেন ২০২৩ সালের মধ্যে কর্মীসংখ্যা কমানোর লক্ষ্য নিয়েছে মেটা। সূত্রের খবর, সংস্থার প্রায় ১০ শতাংশ অর্থাৎ প্রায় ৮৭ হাজার কর্মী ছাঁটাই করতে পারে মেটা।

বলা বাহুল্য, গত জুন মাস থেকেই সংস্থাটি প্রায় ইঞ্জিনিয়ারদের নিয়োগ প্রায় ৩০ শতাংশ কমিয়ে দিয়েছে। পাশাপাশি, আর্থিক সংকট আসতে পারে বলে কর্মীদের পূর্বাভাসও দিয়ে রেখেছিলেন জুকারবার্গ। মেটার শেয়ারহোল্ডার অল্টিমিটার ক্যাপিটাল ম্যানেজমেন্ট একটি খোলা চিঠির মাধ্যমে মার্ক জুকারবার্গকে কর্মী ছাঁটাই এবং খরচ কমানোর কথা জানিয়েছিলেন।

উল্লেখ্য, সমগ্র বিশ্বে আর্থিক উন্নতি হ্রাস পাওয়ায় কর্মী ছাঁটাই শুরু করেছে একাধিক সংস্থা। মাইক্রোসফট, টুইটার এবিং স্ন্যাপচ্যাটের মত সংস্থাগুলি খরচ কমানোর জন্য কর্মী ছাঁটাই শুরু করেছে। ফলে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন বেসরকারি টেক সংস্থাগুলির কর্মীরা।

You might also like!