Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

International

1 year ago

Donald Trump:আমেরিকার আদালতে দোষী সাব্যস্ত ট্রাম্প, সাজা ঘোষণা ১১ জুলাই

Donald Trump
Donald Trump

 

নিউইয়র্ক, ৩১ মে : আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। ব্যবসায়িক নথিপত্রে তথ্য গোপনের অভিযোগে দায়ের হওয়া ওই মামলায় বৃহস্পতিবার নিউইয়র্কের একটি আদালতে তিনি দোষী সাব্যস্ত হন। এই মামলায় ৩৪টি অভিযোগের সবকটিতেই দোষী সাব্যস্ত হয়েছেন ট্রাম্প। ম্যানহাটনে ১২ জন বিচারকের একটি প্যানেল ৬ সপ্তাহের শুনানি শেষে বৃহস্পতিবার সর্বসম্মত রায়ে পৌঁছয়।

আদালত ২০ জনেরও বেশি সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন। এর মধ্য স্টর্মি ড্যানিয়েলসও ছিলেন। তাঁর সঙ্গে গড়ে ওঠা প্রাক্তন প্রেসিডেন্টের যৌন সম্পর্ক এই মামলার কেন্দ্রে রয়েছে। আগামী ১১ জুলাই ট্রাম্পের সাজা ঘোষণা করা হবে। আমেরিকার আইন অনুযায়ী, ট্রাম্পের জেল বা জরিমানা অথবা এক সঙ্গে দু’টি সাজাই হতে পারে। তবে আইন বিশেষজ্ঞদের একাংশ বলছেন, ব্যবসায়িক তথ্য গোপনের জন্য দোষী ৭৭ বছরের রিপাবলিকান নেতাকে শুধু জরিমানা করেই ছাড় দিতে পারে আদালত। রায় শুনে ট্রাম্প বলেন, ‘‘এই রায় আমার কাছে মর্যাদাহানিকর। আমি ন্যায়বিচার পাইনি।"


You might also like!