Bengal Weather Forecast: শনিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গে

WB Weather Forecast
WB Weather Forecast

 

কলকাতা, ২৮ নভেম্বর : আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার থেকে আগামী কয়েকদিন গোটা রাজ্যেই মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। ইতিমধ্যেই বইতে শুরু করেছে উত্তুরে হাওয়া। আকাশ পরিষ্কার হতেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে নেমেছে তাপমাত্রার পারদ। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি অথবা সামান্য নীচে থাকবে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানের মতো পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভোর এবং রাতে শীতের আমেজ বোঝা যাবে। কলকাতা ও আশপাশের জেলাগুলিতে ভোরে হালকা কুয়াশা বা শিশির পড়তে পারে।

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার-সহ সব জেলাতেই শনিবার আবহাওয়া শুষ্ক থাকবে। পাহাড় ও সমতল— উভয় অংশেই রাতের তাপমাত্রা স্বাভাবিকের আশপাশে ঘোরাফেরা করবে। ভোর ও রাতের দিকে মনোরম ঠান্ডা বজায় থাকবে। আবহাওয়া দফতরের মতে, জাঁকিয়ে শীতের জন্য এখনও কিছুটা অপেক্ষা করতে হলেও নভেম্বরের শেষে গোটা রাজ্যেই আরামদায়ক শীতের আমেজ থাকবে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…