Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

International

2 years ago

Sheikh Hasina:অষ্টমবার সাংসদ হিসেবে শপথ শেখ হাসিনার, শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্যরাও

Sheikh Hasina
Sheikh Hasina

 

ঢাকা, ১০ জানুয়ারি : অষ্টমবারের মতো জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী তথা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি গোপালগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হন। বুধবার সকাল সোয়া ১০টা নাগাদ জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে আওয়ামী লীগের অন্যান্য সংসদ সদস্যদের সঙ্গে শেখ হাসিনাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার ডঃ শিরীন শারমিন চৌধুরী।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রথম ১৯৮৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ৭ জানুয়ারির নির্বাচনে গঠিত হতে যাওয়া সরকারে টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেখ হাসিনা। সব মিলিয়ে বাংলাদেশের ইতিহাসে পঞ্চমবার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি। শেখ হাসিনার পাশাপাশি শপথ নিয়েছেন ৭ জানুয়ারির নির্বাচনে জয়ী হওয়া আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যরা। নতুন সংসদ সদস্যদের শপথ পাঠ করান স্পিকার ডঃ শিরীন শারমিন চৌধুরী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথের আগে নতুন সংসদ সদস্য হিসেবে প্রথমে শিরীন শারমিন নিজেই শপথ নেন। এরপর তিনি অন্যদের শপথ পাঠ করান। শপথগ্রহণ শেষে শপথ বইয়ে স্বাক্ষর করেন নবনির্বাচিত সংসদ সদস্যরা।


You might also like!