Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

International

3 years ago

পাকিস্তানের বালুচিস্তানে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, দুই মেজর-সহ ৬ জন জওয়ানের মৃত্যু

Pakistan army helicopter crash
Pakistan army helicopter crash

 

বালুচিস্তান, ২৬ সেপ্টেম্বর : পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে ভেঙে পড়ল পাকিস্তান সেনাবাহিনীর একটি হেলিকপ্টার। হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর দু'জন মেজর-সহ মোট ৬ জন সেনা জওয়ান। রবিবার গভীর রাতে হারনাই জেলার খোস্ত শহরের কাছে একটি ফ্লাইং মিশনের সময় এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে। ৬ জন জওয়ানের মধ্যে দু'জন পাইলটও ছিলেন যারা প্রাণ হারিয়েছেন।

হেলিকপ্টার দুর্ঘটনায় শহিদ জওয়ানরা হলেন-মেজর মুহাম্মদ মুনীব আফজাল (৩০), মেজর খুররাম শাহ্জাদ (৩৯), সুবেদার আব্দুল ওয়াহিদ (৪৪), নায়েক জলিল (৩০), সিপাই মহম্মদ ইমরান (২৭) ও সিপাই শোয়েব (৩৫)। মাটিতে আছড়ে পড়ার পর হেলিকপ্টারে আগুন ধরে যায় বলে জানা গিয়েছে।


You might also like!