Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

International

1 year ago

Elon Musk: নাৎসি কায়দায় স্যালুট! বিতর্কের মুখোমুখি ইলন মাস্ক

Elon Musk
Elon Musk

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিশ্বের শীর্ষ ধনী এবং মার্কিন ধনকুবের শিল্পপতি ইলন মাস্ক বৰ্তমানে ডিপার্টমেন্ট অফ গভরনমেন্ট এফিসিয়েন্সি’র প্রধান। এদিকে, ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ক্যাপিটোল ওয়ান এরিনায় বক্তব্য রাখার সময় যেভাবে এই ধনকুবের হাত তুলে কায়দায় স্যালুট জানান, তাতে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক তুঙ্গে। অনেকে ব্যবহারকারী বলছেন,এই ভঙ্গিমা হিটলারের নাৎসি কায়দায় স্যালুট! এই বিতর্কের মাঝে আবার মুখ খুলেছেন টেসলা প্রধান ইলন মাস্কও। 

ভিডিও-তে দেখা গেছে, ইলন মাস্ক তাঁর ডান হাত বুকে ঠূকে তারপর তা  শূন্যে উঁচিয়ে দিয়েছেন। আর তাঁর এইরূপ ভঙ্গিমা দেখে নেট দুনিয়ার অনেকে মনে করছেন এটি হিটলারের নাৎসি বাহিনীর  কায়দার  স্যালুট। প্রসঙ্গত, আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে-এর অত্যন্ত ঘনিষ্ঠ ইলন মাস্ক। আর প্রেসিডেন্ট ঘনিষ্ঠ  ইলন মাস্কের এই আচরণকে অনেকেই  নাৎসি  ‘সিগ হেইল’ বলে মনে করেন। যে অঙ্গভঙ্গিমাকে নাৎসি জার্মানিতে অভিবাদন হিসেবে ব্যবহৃত হত। এটি মূলত  সোজা হাত দিয়ে কাঁধ থেকে ডান হাত বাতাসে প্রসারিত করে স্যালুট করা হয়। সাধারণত, স্যালুট প্রদানকারী ব্যক্তি বলবেন " হেইল হিটলার!" ইতিহাসবিদ তথা নাৎসি বিশেষজ্ঞ ক্লেয়ার আউবিন বলছেন,' আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি হ্যাঁ আপনারা চোখে দেখে যা বুঝেছেন তা সঠিক। এটি সিগ হেইল, বা নাৎসি স্যালুট।' রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট পদে শপথের দিনই তাঁর ঘনিষ্ঠ ইলন মাস্কের এই অঙ্গভঙ্গি নিয়ে বলতে ছাড়ছে না বিপক্ষের কনজারভেটিভরাও।

তবে এইসব অভিযোগকে প্রাধান্য দিতে নারাজ শিল্পপতি ইলন মাস্ক।  মাস্ক বলছেন,' খোলাখুলিই বলছি ওঁদের উচিত আরও নোংরা কিছু বুদ্ধি বের করা। সকলকে হিটলার বলাটা না পুরনো হয়ে গিয়েছে।' অনেকে মনে করছেন,ইলন মাস্ক মজার মানুষ তাই হয়তো ওইরূপ ভঙ্গিমা করেছেন। ঐতিহাসিক রুথ বেনের মতে ‘এটা নাৎসি স্যালুটই ছিল।’কিছু জন আবার বলেছেন, 'এটা উৎসাহের চোটে হয়েছে নাৎসি স্যালুট নয়।'

You might also like!