Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

International

3 years ago

জাপানে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া; ট্রেন চলাচল সাময়িক বন্ধ, নিন্দা কিশিদার

North Korea fires missile to japan
North Korea fires missile to japan

 


টোকিও, ৪ অক্টোবর : জাপানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। মঙ্গলবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরই দেশের নাগরিকদের সতর্ক করেছে জাপান। তাঁদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে পরামর্শ দেওয়া হয়েছে। ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জেরে হোকাইডো ও আয়োমরি এলাকায় বাসিন্দাদের বাড়ির মধ্যে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ক্ষেপণাস্ত্র ছোড়ার পর ক্ষয়ক্ষতি কী হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

জাপানের ‘চিফ ক্যাবিনেট সেক্রেটারি’ হিরোকাজু মাতসুনো জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ৭টা ৪৪ মিনিট নাগাদ উত্তর-পূর্ব জাপান অতিক্রম করে ক্ষেপণাস্ত্রটি প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়েছে। দক্ষিণ কোরিয়ার তরফে জানানো হয়েছে, মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জেরে উত্তর জাপানে ট্রেন চলাচল সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালের পর এই প্রথম জাপানে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। এই ঘটনায় ধিক্কার জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। উত্তর কোরিয়ার এ ধরনের আচরণ ‘আক্রমণাত্মক’ বলে বর্ণনা করেছেন তিনি। সে দেশের জাতীয় নিরাপত্তা পরিষদে বৈঠক ডেকেছে জাপান সরকার। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় নিন্দায় সরব হয়েছে আমেরিকা।


You might also like!