Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

International

3 years ago

S Jaysankar : ইউএনজিএ-র ফাঁকে ব্রিকস বৈঠক, বৈশ্বিক ও আঞ্চলিক বিষয়ে মতবিনিময় জয়শঙ্করের

S Jaysankar  at BRICS gathering
S Jaysankar at BRICS gathering

 

নিউইয়র্ক, ২৩ সেপ্টেম্বর : নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) ফাঁকে ব্রিকস বৈঠকে মিলিত হয়েছেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। ভারতীয় সময় অনুযায়ী, শুক্রবার ভোররাত ১.৫৯ মিনিট নাগাদ টুইট করে এই বৈঠকের বিষয়ে জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ব্রিকস মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার জন্য, নিউইয়র্কে দক্ষিণ আফ্রিকা মিশনে পৌঁছলে এস জয়শঙ্করকে স্বাগত জানান দক্ষিণ আফ্রিকার বিদেশমন্ত্রী নালেদি পান্ডোর। জয়শঙ্কর টুইট করে জানিয়েছেন, "চিরাচরিত ব্রিকস সম্মেলন। বৈশ্বিক পরিস্থিতি, আন্তর্জাতিক অর্থনীতি এবং আঞ্চলিক ইস্যুতে দৃষ্টিভঙ্গি বিনিময় করেছি।"

পরে বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর দক্ষিণ আফ্রিকার বিদেশমন্ত্রী নালেদি পান্ডোরের পৌরহিত্যে ব্রিকসের বিদেশ ও আন্তর্জাতিক সম্পর্ক মন্ত্রীদের বৈঠকে অংশ নিয়েছিলেন; রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ, চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই এবং ব্রাজিলের বিদেশমন্ত্রী কার্লোস আলবার্তো ফ্রাঙ্কো ফ্রাঙ্কা বৈঠকে অংশ নেন। বৈশ্বিক পরিস্থিতি এবং আঞ্চলিক ইস্যু-সহ নানা বিষয়ে তাঁরা মতবিনিময় করেছেন।

You might also like!