Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

International

2 years ago

Bangladesh Elections:বাংলাদেশ নির্বাচন : প্রার্থীদের অনুগামীরা ভাড়াটে সন্ত্রাসী নিয়োগের চেষ্টা করছেন, দাবি র‍্যাবের

Bangladesh Election
Bangladesh Election

 

ঢাকা, ৪ জানুয়ারি  : আগামী ৭ জানুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন । তাঁর আগে বিস্ফোরক দাবি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর । বৃহস্পতিবার র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, “দেশজুড়ে বিভিন্ন প্রার্থীর অনুগামীরা ভোটে হিংসা ছড়াতে ভাড়াটে সন্ত্রাসী নিয়োগের চেষ্টা করছেন ।” তিনি দাবি করেন এমন গোয়েন্দা তথ্য রয়েছে। এদিন দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

কমান্ডার মঈন বলেন, সম্প্রতি দেশব্যাপী বেশ কিছু হিংসার ঘটনা ঘটেছে। আমরা দেখেছি বিভিন্ন প্রার্থীর নির্বাচনী প্রচারকেন্দ্রে প্রার্থীদের অতিউৎসাহী সমর্থকদের কয়েকজন চিহ্নিত সন্ত্রাসীদের নিয়ে হিংসার ঘটনা ঘটিয়েছেন।

গত ৭২ ঘণ্টায় জনপ্রতিনিধিসহ ৫০ জনকে হিংসার অভিযোগে গ্রেফতার করা হয়েছে, যাদের নামে হিংসার মামলা হয়েছে। পাশাপাশি রিটার্নিং কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ রয়েছে। রিটার্নিং কর্মকর্তারা এ তথ্য র‍্যাবকে দিয়েছেন। যারা এ ধরনের কার্যক্রম চালাচ্ছে তাদের অনেককে আইনের আওতায় আনা হয়েছে বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।

মঈন বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে র‍্যাবের গোয়েন্দাসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। আমাদের গোয়েন্দা তথ্য রয়েছে। যারা হিংসার ঘটনা ঘটাতে পারেন, তাদের বিষয়ে কাজ করছি। নির্বাচনের আগে যদি তাদের পাওয়া যায়, আইনের আওতায় আনা হবে।

ভাড়াটে সন্ত্রাসী নিয়োগের তথ্য রয়েছে কি না এপ্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন প্রার্থীর অনুগামীরা ভাড়াটে ব্যক্তি নিয়োগের চেষ্টা করছেন বা করতে পারেন এমন তথ্য রয়েছে। এ বিষয়ে আমরা কাজ করছি। এ ধরনের সন্ত্রাসী বা আসামিদের আইনের আওতায় আনতে প্রক্রিয়া চলমান।

You might also like!