Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

International

1 year ago

Pakistan Bus Attack: বাস থেকে নামিয়ে ৯ যাত্রীকে গুলি করে খুন বালোচিস্তানে

Gunmen Kill 9 Punjabi Passengers in Balochistan After Checking ID Cards
Gunmen Kill 9 Punjabi Passengers in Balochistan After Checking ID Cards

 

ইসলামাবাদ, ১১ জুলাই : বালোচিস্তানে দু'টি বাস থেকে ৯ জন যাত্রীকে নামিয়ে গুলি করে হত্যা করল জঙ্গিরা। বৃহস্পতিবার রাতে ওই যাত্রীদের প্রথমে অপহরণ, পরে গুলি করে মারা হয়। বালোচিস্তানের জোহব ও লোরারাই জেলার মাঝখানে সুর-দাকাই এলাকায় নৃশংস গণহত্যা। জানা গিয়েছে, দু'টি বাসে চেপে বেশ কয়েকজন যাত্রী ৭০ নম্বর জাতীয় সড়ক ধরে কোয়েটা থেকে লাহোর যাচ্ছিলেন। সুর-দাকাই এলাকায় সশস্ত্র জঙ্গিরা দু'টি বাসই থামিয়ে দেয়। তারা দু'টি বাসে ওঠে এবং যাত্রীদের পরিচয়পত্র দেখাতে বলে। বাসের যাত্রীদের পরিচয়পত্র দেখার সময় জঙ্গিরা বেছে বেছে দেখছিল কারা পঞ্জাব প্রদেশের বাসিন্দা। তার পরে তারা একটি বাস থেকে সাত জনকে, অন্য বাস থেকে তিন জনকে নামিয়ে আনে ও ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরে নিয়ে যায়। যাত্রীদের নিয়ে যাওয়ার আগে বাসের দুই চালককে এলাকা থেকে চলে যেতে বলে জঙ্গিরা। জঙ্গিদের হাত থেকে কোনও ভাবে বেঁচে ফেরা এক যাত্রী পুলিশকে জানান, তিনি গুলি চলার আওয়াজ পেয়েছিলেন। ঘটনার পরপরই নিষিদ্ধ সংগঠন বালোচিস্তান লিবারেশন ফ্রন্ট এর দায় স্বীকার করে।


You might also like!