Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

International

3 years ago

4 dead in Jihadist attack on vaccination workers in Pakistan : পাকিস্তানে ফের টিকাকর্মীদের উপরে জেহাদি হামলায় মৃত ৪ জন

4 dead in Jihadist attack on vaccination workers in Pakistan
4 dead in Jihadist attack on vaccination workers in Pakistan

 

ইসলামাবাদ, ১০ সেপ্টেম্বর : ফের জঙ্গি হামলার শিকার হল পাক স্বাস্থ্যকর্মীদের কনভয়। খাইবার-পাখতুনখোয়া প্রদেশের ওই ঘটনায় টিকাকর্মীদের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশকর্মী নিহত হয়েছেন বলে খবর। গত এপ্রিল মাস থেকে পাকিস্তানে পোলিওর ১৪টি নতুন মামলা সামনে এসেছে। আর সব ক’টির উৎসস্থল হচ্ছে পাক-আফগান সীমান্তের খাইবার-পাখতুনখোয়া প্রদেশ। তাই পরিস্থিতি সামাল দিতে সেখানে দ্রুত টিকাকরণ চালাচ্ছে পাক প্রশাসন। এই পরিস্থিতিতে বারবার তা ধাক্কা খাচ্ছে এই ধরনের নৃশংস হামলার ঘটনায়। শুক্রবার ওই প্রদেশের গুল ইমান অঞ্চলে আচমকাই হানা দেয় দুষ্কৃতীরা। যে পুলিশ মোবাইল ভ্যানটি দরজায় দরজায় গিয়ে টিকা দিচ্ছিল, তার উপরে হামলা চালায় তারা। এলোপাথাড়ি গুলি চালাতে থাকে পুলিশের উপরে। গুলিবিদ্ধ হয়ে চার পুলিশকর্মীর মৃত্যু হয় ঘটনাস্থলেই। আহত দুই। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে পুলিশ এলাকায় তল্লাশি শুরু করে। দীর্ঘ সময় ধরে হামলাকারীদের সঙ্গে পুলিশের গুলির লড়াই চলার কথা জানা গিয়েছে। এদিকে, এখনও পর্যন্ত এই হামলার দায় কোনও জঙ্গি সংগঠন স্বীকার করেনি। তবে নিরাপত্তা সংস্থাগুলির মতে, হামলার নেপথ্যে হাত তেহরিক-ই-তালিবানের হাত থাকতে পারে। কারণ, পাকিস্তানের জনজাতি অধ্যুষিত অঞ্চলগুলিতে এর আগে টিকাকর্মীদের উপর হামলা চালিয়েছে তারা। জঙ্গি গোষ্ঠীটি মনে করে, পোলিও টিকাকরণ ‘ইসলামে নিষিদ্ধ’। তাই প্রশাসনের শত চেষ্টা সত্ত্বেও জনজাতি অধ্যুষিত অঞ্চলে পোলিও নির্মূল করা একটি বড়সড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গোটা বিশ্বকে এই দুই দেশের কারণেই এখনও পোলিওমুক্ত করা যায়নি।

You might also like!