Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

West Bengal

3 weeks ago

North Bengal Rain: দুধিয়ায় ভাঙলো হিউম পাইপের অস্থায়ী সেতু, বন্ধ যান চলাচল

Dudhiya's temporary bridge submerged following continuous overnight rain.
Dudhiya's temporary bridge submerged following continuous overnight rain.

 

শিলিগুড়ি, ১১ সেপ্টেম্বর : বৃহস্পতিবার রাতে একটানা বৃষ্টির জেরে বালাসন নদীর জল বেড়ে ভেঙে গেল শিলিগুড়ি সংলগ্ন দুধিয়ায় তৈরি হিউম পাইপের অস্থায়ী সেতু। এর ফলে শিলিগুড়ি থেকে মিরিকগামী ভারী যানবাহন চলাচল আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। তবে শিলিগুড়ি ও মিরিকের মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়নি। হিউম পাইপের সেতুর ঠিক পাশেই সেনাবাহিনীর উদ্যোগে তৈরি একটি বেইলি সেতু রয়েছে| সেটি দিয়েই যাতায়াত হচ্ছে। জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে নদীতে হঠাৎ জলস্তর বেড়ে যাওয়ার কারণেই হিউম পাইপের সেতুটি জলে ভেসে যায়। উল্লেখ্য, গত বছর ৪ অক্টোবর পাহাড়ে প্রবল বৃষ্টির জেরে বালাসন নদীর জল বাড়ায় দুধিয়ার লোহার সেতুটি ভেঙে গিয়েছিল। এরপর তৎকালীন রাজ্য সরকারের উদ্যোগে ২৭ অক্টোবর হিউম পাইপের সেতুটি নির্মাণ করা হয়।

প্রসঙ্গত, শিলিগুড়ি ও মিরিকের মধ্যে যান চলাচল স্বাভাবিক করতে ৮ জুলাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভার্চুয়ালি বেইলি সেতুটির উদ্বোধন করেছিলেন। এদিকে, হিউম পাইপ সেতুটি পুনরায় ক্ষতিগ্রস্ত হওয়ায় আবারও ভারী যান চলাচল ব্যাহত হলো।

You might also like!