Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

West Bengal

3 weeks ago

Bengal Weather Forecast: বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে; উত্তরে চলবে বর্ষণ, সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা

Rainfall to decrease in South Bengal
Rainfall to decrease in South Bengal

 

কলকাতা, ১২ সেপ্টেম্বর : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবার কমবে বৃষ্টির পরিমাণ। আগামী ২৪ ঘণ্টায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায় বৃষ্টি একটু বেশি হতে পারে, তারপর কমে যাবে বৃষ্টির পরিমাণ। শুধুমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিরই সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টাও উত্তাল থাকতে পারে সমুদ্র, বইতে পারে দমকা হাওয়া। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

উত্তরবঙ্গের পূর্বাভাসে আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার-সহ অন্যান্য জেলাগুলিতে আগামী ৩ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। ১৪ ও ১৫ সেপ্টেম্বর উত্তরবঙ্গে কমবে বৃষ্টি, এরপর ১৬ তারিখ ফের বৃষ্টি বাড়তে পারে। মহানগরী কলকাতাতেও রবিবারের পর থেকে বৃষ্টির পরিমাণ কমে যাবে।

You might also like!