West Bengal

2 hours ago

West Bengal Election 2026: ভোটের দিন ভাঙড়ে এনআইএ, শওকত বললেন ভয় পাই না

NIA in Bhangar on Election Day; Shawkat Says, "I Am Not Afraid."
NIA in Bhangar on Election Day; Shawkat Says, "I Am Not Afraid."

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভোটের দিন ভাঙড়ে এনআইএ! দ্বিতীয় তথা শেষ দফার ভোটে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের ঘটকপুকুর এলাকায় দেখা গিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থার একটি দলকে। ভাঙড়ে বিস্ফোরণ মামলা এবং বিস্ফোরক উদ্ধারের ঘটনায় দুটি পৃথক মামলার তদন্ত করছে তারা। আগেই এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ভাঙড়ে হিংসা ও এনআইএ প্রসঙ্গে শওকত মোল্লা বলেন, "এনআইএ দল আমাদের ভয় দেখাতে এখানে এসেছে। নির্বাচনের দিনে আমরা কখনও এনআইএ বা সিবিআই বা ইডিকে দেখিনি। এই প্রথমবার আমরা এমনটা দেখছি। আমরা ভয় পাব না।"

You might also like!