
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দক্ষিণ উলুবেড়িয়ায় বুথ নং ১৭৮-এ তীব্র গরমকে উপেক্ষা করেও ভোটারদের উৎসাহ চোখে পড়ার মতো। এই বুথটি ছাড়াও এখানকার অন্যান্য বুথেও একই ছবি দেখা যায়। সকালে বৃষ্টির দেখা মিললেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ বাড়তে থাকে| ভোট দেওয়ার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ধৈর্যের সঙ্গে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন সাধারণ মানুষ।
