Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

Country

5 months ago

Prime Minister : পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যায় ভোটারদের ভোটদানে খুশি প্রধানমন্ত্রী

Prime Minister Narendra Modi
Prime Minister Narendra Modi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যায় ভোটারদের ভোটদানে খুশি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার উত্তর প্রদেশের হারদোই-এ এক জনসভায় বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বলেছেন, "বাংলায় বর্তমানে দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে এবং রিপোর্ট অনুযায়ী ভোটারদের উপস্থিতি বেশ ভালো। প্রথম দফার মতোই, বিপুল সংখ্যায় মানুষ ভোট দিতে আসছেন। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ লাইনের ছবি ঘুরছে। বাংলায় এমন এক নির্ভয় পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে, যা গত ছয়-সাত দশকে অকল্পনীয় ছিল। মানুষ নির্ভয়ে ভোট দিচ্ছেন। এটি দেশের সংবিধান এবং দেশের শক্তিশালী গণতন্ত্রের এক পুণ্যময় প্রতীক। নিজেদের অধিকার সম্পর্কে এতটা সচেতন এবং বিপুল সংখ্যায় ভোট দেওয়ার জন্য আমি বাংলার মহান জনগণকে কৃতজ্ঞতা জানাই। ভোটগ্রহণ শেষ হতে এখনও বেশ কয়েক ঘণ্টা বাকি। আমি বাংলার জনগণকে গণতন্ত্রের এই উৎসবে একই উৎসাহে অংশ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেছেন, "গতকালই গুজরাট মিউনিসিপ্যাল কর্পোরেশন, মিউনিসিপ্যাল কাউন্সিল, জেলা পঞ্চায়েত, টাউন পঞ্চায়েত এবং তহসিল পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে এবং বিজেপি ৮০ থেকে ৮৫ শতাংশ পৌরসভা ও পঞ্চায়েতে জয়লাভ করেছে।"

You might also like!